Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র যারা জানে না তাদেরকে জানিয়ে দেবে!” একথা বলেই তিনি মিশ্বর থেকে নেমে গেলেন। গল্প -৫৪: চিঠি একদিন অক্ষরজ্ঞানহীন এক ব্যক্তি মুল্লা নাসিরউদ্দিনের সম্মুখে এক চিঠি নিয়ে এলো। বললো, “অনুগ্রহ করে চিঠিটি পাঠ করুন।” চিঠি হাতে নিয়ে মুল্লা দেখলেন এটি যে ভাষায় লিখা তা তিনি জানেন না। একটি অক্ষরও বুঝতে পারলেন না। বললেন, “ভাই, মাফ করুন। এ চিঠি আমি পাঠ করতে অপারগ।” লোকটি অবাক হয়ে বললো, “আপনি (শিক্ষিত হওয়ার চিহ্ন) পাগড়ি পরছেন আর বলছেন পড়তে জানেন না।॥ নাসিরউদ্দিন নিজের পাগড়ি খুলে-লোকটির মাথায় পরিয়ে দিয়ে বললেন, “এই তো। আপনি এখন-পাগড়ি পরছেন। চিঠিটি নিজেই পাঠ করুন!” গল্প -৫৫: মুসাফির ও কুকুর এক মুসাফির অজানা-অচেনা এক শহরে আসলেন। তখন ছিলো শীতকাল। বরফ পড়ে সবকিছু সাদা হয়ে গেছে। মুসাফির ভাবলেন যতো তাড়াতাড়ি সম্ভব কোনো এক হোটেলে যেয়ে আশ্রয় নিতে হবে। অদূরে একটি হোটেল দেখতে পেলেন। কিন্তু কাছে যেতেই ইয়ামোটা একটি কুকুর এসে ঘেউঘেউ শুরু করলো। আগন্তক ছোট্ট একটি পাথর হাতে তুলে নিতে মাথা নিচু করলেন। তিনি পাথরটি তুলতে পারলেন না- বরফের মধ্যে পাথরটি শক্তভাবে লেগে গিয়েছে। নিজে নিজেই মুসাফির মন্তব্য করলেন, “কী এক অদ্ভূত

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।