Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র গল্প -৫১: সবাই সঠিক বলেছে কাজি বশির মিয়া এজলাসে বসে বাদীর সাক্ষ্য শুনলেন। এরপর বললেন, “তুমি ঠিক বলেছো!” বিবাদী তার বক্তব্য তুলে ধরলেন। এবারও কাজি বশির মিয়া বললেন, “তুমি ঠিক বলেছো!” বশির মিয়ার স্ত্রী উপস্থিত ছিলেন আদালতে। তিনি দাঁড়িয়ে মন্তব্য করলেন, “মাননীয় কাজি সাহেব! বাদী ও বিবাদী উভয়ের দাবী কীভাবে সঠিক হতে পারে?” বশির মিয়া মুচকি হেসে বললেন, “জানো কী/ততুমিও সঠিক বলেছো!” গল্প- ৫৩: বখশিশ আমিরুদ্দিন পাবলিক গ্োষলখানায় গেলেন। তার পরনে ছিলো কম দামের সাধারণ ছেড়া বন্ত্রীদি। গোসলখানার কর্মচারী গরীব ভেবে তাকে একটি টাওয়াল দিয়েচলে গেলো। আমিরুদ্দিন গোসল সেরে বাইরে যাওয়ার সময় এ কর্মচারীর হাতে টাওয়াল ফেরৎ দেওয়ার প্রাক্কালে ১০০ দিরহাম বখশিশ দিলেন। পরের সপ্তাহ আমিরুদ্দিন আবার পাবলিক গোসলখানায় আসলেন। এবার তাকে দেখে কর্মচারী ভিইপি হিসেবে যত্র করলো। মনে মনে ভাবলো, এবারকার বখশিশ হবে বাম্পার! কিন্ত বাস্তবে এর উল্টোটা হলো। আমিরুদ্দিন তাকে ১টি মাত্র দিরহাম দান করলেন। “আজকের বখশিশ সেদিনের সার্ভিসের জন্য। আর সেদিনের বখশিশ আজকের সার্ভিসের জন্য দেওয়া হয়েছিল। বুঝলে?” ০ ৮৯ ৪৬ 3৫২২০১০৯০

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।