সুফিদের গল্পসমগ্র নাপিতের এ মন্তব্যে কাজি সাহেব তেলেবেগুনে জুলে উঠলেন। বললেন, “কী বললে? আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে! এই গার্ড একে ধরে জেলে নিক্ষেপ করো। তার এক বছরের জেল হয়েছে!” কাজি সাহেব আদালতের এক দারোয়ানকে জিজ্ঞেস করলেন, “বলো দেখি, আমার দাড়ির রং কী সাদা?” সে জবাব দিলো, “প্রায় কোনোটিই সাদা নয়!” কাজি সাহেবের রাগ পেলো। “কী বললে, প্রায় সাদা নয়? গার্ড, একে ধরে জেলে নিয়ে যাও। সেখানে সে দুবছর সাজা পাবে।” এরপর কাজি সাহেব আদালতের আরেক দারোয়ানকে প্রশ্ন করলেন, “হে মিয়া! তুমি বলো, আমার দাড়ির রংকীঠ” সে বললো, “হুজুর! এরূপ এতো সুন্দর নিখুত কালো রংয়ের দাড়ি আমি ইতোপূর্বে কারো মুখে দেখিনি!” কাজি সাহেব রাগ করে বললেন, “মিথ্যাবাদী কোথাকার! হেই গার্ড! একে তিন ছুররা মারো-ও তিন বছরের জন্য জেলে প্রেরণ করো।” সবশেষে তিনি.মুল্লা নাসিরউদ্দিনকে ডেকে পাঠালেন। ভাবলেন এবার বুদ্ধিমান্ংআুল্লা কী বলে দেখা যাক। মুল্লাআদালতে হাজির হওয়ার পর প্রশ্ন করলেন, প্্রজ্ঞাবান মুল্লা নাসিরউদ্দিন, বলুন তো আমার দাড়ির রং কী?” নাসিরউদ্দিন জবাব দিলেন, “বলতে অপারগ স্যার! আমি রং-কানা (কালার-রাইন্ড)”। পরই ৪ ২৮8৯২৫২০৬
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।