সুফিদের গল্পসমগ্র এক ভদ্রলোক দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করলো, “বুদ্ধিজীবী সাহেব! আপনারা কেনো কবরহ্থানে ফুলের তোড়া দেন? এতে মৃতের কী লাভ হয় - বলুন?” বুদ্ধিজীবী বাক হারিয়ে দাঁড়িয়ে রইলেন। একটু পর এক মুসলিম এসে কবরের পাশে যেয়ে হাত তুলে দুআ করলেন। বুদ্ধিজীবী তাকেও অনুরূপ প্রশ্ন করলে, মুসলিম জবাব দিলেন, মৃতরা টাকার ছাই কিংবা ফুলের তোড়া দ্বারা কোনোভাবেই উপকৃত হয় না- বরং প্রভুর দরবারে তাদের জন্য দুআ করলে উপকার হতে পারে। গল্প -৪৮: নাসিরউদ্দিন ও বর্ডার ইন্সপেক্টর মুল্লা নাসিরউদ্দিন এক গাধার পিঠে ঘাসের..আঁটি নিয়ে বর্ডার ইন্সপেক্টরের সম্মুখীন হলেন। ইন্সপেক্টর বললেন? “দাঁড়াও! তুমি কী নিয়ে যাচ্ছো?” নাসিরউদ্দিন বললেন, “যা দেখছেন তা-ই নিয়ে যাচ্ছি।” পেলেন না। বললেন “তুমি যেত্রপ্োরো”। এক সপ্তাহ পর নাসিরউদ্দিন আবার এক গাধার পিঠে ঘাসের আঁটি নিয়ে একই জায়গায় হাজির। ইন্সপেক্টর ভাবলেন, এবার দেখা যাবে। নিশ্চয় লোকটি কোনো স্মাগলার হবে! তিনি ঘাসের আঁটি, নাসিরউদ্দিনের দেহ, এমনকি গাধার মুখ ও পাছা-সর্বত্র তল্লাশি করলেন। না, কিছুই নেই। বললেন, “যাও!” মুল্লা নাসিরউদ্দিন এভাবে এক বছর যাবৎ ঘাসের আঁটি গাধার পিঠে বেঁধে বর্ডার অতিক্রম করলেন। প্রত্যেকবার ইন্সপেক্টর সাহেব তল্লাশি করে কিছুই পেলেন না। তবে তিনি লক্ষ করলেন, নাসিরউদ্দিন দিন দিন ধনী হচ্ছেন! অন্তত তার গায়ের পোশাক-আশাকে তা-ই মনে হলো। দিন দিন উন্নতমানের চমৎকার পোশাক পরে বর্ডার অতিক্রম করছিলেন মুল্লা সাহেব। কয়েক বছর পার হলো। মুল্লা নাসিরউদ্দিন বর্ডার অতিক্রম করলেন নিয়মিত। এরপর একদিন ইন্সপেক্টর অবসর গ্রহণ করলেন। বর্ডারের নিকটস্থ পশুর হাটে তার সাক্ষাৎ ঘটলো নাসিরউদ্দিনের সঙ্গে। বললেন, এ ৮১৯ ৪৩ ৫২২৮. এ
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।