সুফিদের গল্পসমগ্র বুদ্ধিজীবী বললেন, “এটা তো সঠিক কোনো জবাব নয়। আমি বিশ্বাস করি কার্ষকারণ নীতিতে।” মুল্লা বললেন, “ভালো কথা। এ দেখুন।” তিনি রাস্তায় চলন্ত একটি শোভাযাত্রার দিকে অঙ্গুলি ইশারা করলেন। আরও বললেন, “এক লোককে কিছুক্ষণের মধ্যে ফাঁসির মঞ্চে তোলা হবে। তার এ শাস্তির কারণ হলো, কেউ একজন তাকে কিছু রৌপ্যমুদ্রা দিয়েছিল যার দ্বারা সে একটি ধারালো ছুরি ক্রয় করেছিলো। সে এ ছুরি দিয়ে একজনকে খুন করেছে; কিংবা কেউ দেখেছে সে খুন করেছে; বা কেউ তাকে খুন করতে আটকায় নি। কোন্ কার্ষটি আপনি বিবেচনা করবেন? সবকিছুতে কার্ষকারণ নীতি খাটে না- কিছুটা সময়ের ভাগ্য বা দুর্ভাগ্য সর্বদাই যে কোনো ঘটনার পেছনে থাকে।” বুদ্ধিজীবী বললেন, “আপনি মুল্লা না হয়েএকজন ভালো গবেষক হলে ভালো হতো।” “না, না! তাহলে তো আপনার মতো কার্ষকারণ নীতি নিয়েই ব্যস্ত থাকতাম!” গল্প -৪৬: খিজির (আ.) ও পৃথিবীর পানি একদা মুসা আলাইহিসসালামের শিক্ষক খিজির আলাইহিসসালাম সমগ্র মানবজাতিকে একটি সতর্কবাণী শুনালেন, “কোনো একদিন সঞ্চয়ী না হলে পৃথিবীর সকল পানি গায়েব হয়ে যাবে। সুপেয় পানির বদলে অপর একধরনের পানি আসবে যা পান করে মানুষ পাগল হবে।” একমাত্র একব্যক্তি ছাড়া তাঁর এ সতর্কবাণীর মর্ম কেউ বুঝলো না। তিনি বেশ কিছু পানি এক জায়গায় জমা করে রাখলেন। এরপর পানির রদবদলের অপেক্ষায় রইলেন। ব্রি ৮৯ & ৪৩৮১ উী এ
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।