Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র তাই বুঝি!” কদিন পর নাসিরউদ্দিন তার পড়শির কিছু হাড়ি ধার করে নিয়ে আসলেন। কিন্তু তিনি একটিও ফেরৎ দিলেন না। পড়শি তার কাছে এসে হাড়িগুলো ফেরৎ পেতে আবদার জানালেন। নাসিরউদ্দিন বললেন, “দুঃখিত, ওগুলো ইন্তিকাল করেছে! আমরা তো ইতোমধ্যে নিশ্চিত করেছি, হাড়িরাও নশ্বর- নয় কি?” গল্প -8৪: উজান-ভাটি একদল লোক ছুটে এলো মুল্লা নাসিরউদ্দিনের্‌- কাছে। সবাই বললো, “আপনার শাশুড়ি নদীতে পড়ে গেছেন! তিনি, দ্রুত সাগরে চলে যাবেন। নদীর স্রোত খুব প্রবল।” নাসিরউদ্দিনছুুটে গেলেন নদীর পারে। দ্রুত নদীতে পড়ে তিনি ডুব দিলেন। তিন্নি শ্রেতের উল্টো উজান দিকে অগ্রসর হলেন। তীরের লোকজন চিৎকারদিলো, “না! ভাটির দিকে! এখান থেকে শ্রোত কাউকে শুধুমাত্র-ভাটির দিকে নিয়ে যাবে- উজান নয়!” হাঁপাতে হাঁপাতে মুল্লা বললেন, “সবাই শুনো! আমি আমার স্ত্রীর মাকে চিনি। সবাই যদি ভাটির দিকে চলে যায়ও- তিনি কিন্তু যাবেন উল্টো দিকে- উজানে।” গল্প -8৪৫: সময়ে ক্ষণকাল একদিন এক বুদ্ধিজীবী নাসিরউদ্দিনকে প্রশ্ন করলেন, “ভাগ্য কোন্‌ জিনিস?” নাসিরউদ্দিন জবাব দিলেন, “একগুচ্ছ একত্রে পাকানো ঘটনা, প্রত্যেকটি অপরটিকে প্রভাবিত করে।” ০ ৯৯ ৪০ /22২5০৮.

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।