সুফিদের গল্পসমগ্র গল্প -১: বেহেশতের ফল কোনো এক স্থানে একজন যুবক বাস করতেন। কে বা কারা তাকে একদিন “বেহেশতের ফল" সম্পর্কে চিত্তাকর্ষক কিছু তথ্য দিলো। যুবক এসব ফলের কথা শুনে কীভাবে এ ফলগুলো লাভ করা যায় সে চিন্তায় বিভোর হয়ে উঠলেন। পরিচিত এক ব্যক্তি তাকে জানালো, অদূরে একটি গ্রামে “সবর” নামক একজন দরবেশ বাস করেন। আপনি তাঁর কাছে গেলে আকাঙ্কা পূর্ণ হতে পারে। যুবক ছুটে গেলেন দরবেশের কাছে। প্রশ্ন করলেন, হে মহাত্মন! আমাকে বলে দিন কীভাবে বেহেশতের ফল লাভ করতে পারি? দরবেশ জবাব দিলেন, “তুমি যদি আমার সঙ্গে থেকে জ্ঞানার্জন করো তাহলেই তোমার আশা পূর্ণ হবে। এ ব্যাপারে একমত না হলে তোমাকে অবিরাম ভ্রমণ করতে হবে সমগ্র পৃথিবীব্যাপী!” যুবক তাঁর-ক্থ্ধায় সন্তুষ্ট হলেন না। আরেক জায়গায় গমন করলেন। “আরিফ' নামক এক ব্যক্তির সন্ধান পেয়ে তাঁর নিকট ছুটে গেলেন। লোকমুখে শুনা যায় এ ব্যক্তি খুব 'জ্ঞানবান। মনের আকাজ্জা পুরণ কীভাবে হবে তাঁকে জিজ্ঞেস করুলেন। কিন্তু জবাব শুনে এবারও সন্তুষ্ট হতে পারলেন না। এরপর “হাকিম”, “সুফি”, “মজনু” ও “আলিম" প্রমুখের নিকট প্রশ্ন করেও কোনো, সন্তোষজনক জবাব পেলেন না। বহুদিন অনুসন্ধীনে কেটে গেলো। প্রশ্নের জবাব কোথাও মিললো না। একদিনূ“তিনি একটি ফলের বাগানে প্রবেশ করলেন। এখানেই দেখতে পৈলৈন বেহেশতের ফলের বৃক্ষরাজি! প্রতিটি বৃক্ষের শাখা- প্রশাখায় ঝুলন্ত ছিলো বেহেশতের অসংখ্য রসালো ফল। তিনি দেখলেন, সেই প্রথম দরবেশ “সবর"ও সেখানে ছিলেন। জিজ্ঞেস করলেন, “আপনিই যে বেহেশতী ফলের বাগানের রক্ষক একথা আমাকে আগে বলেন নি কোনো?” দরবেশ মুচকি হেসে বললেন, “কারণ, তুমি তখন আমাকে বিশ্বাস করতে না। এছাড়া, গাছগ্ডলো প্রতি ত্রিশ বছর ত্রিশ দিন পর পর ফল দান করে।”
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.