Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র বাদশাহ মারা যাওয়ার পর উজির সঙ্গে সঙ্গে আংটি থেকে কাগজের টুকরোটি বের করলেন। আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন- কাগজটি সম্পূর্ণ খালি, একটি অক্ষরও এতে লিখা নেই! গল্প -৩৮: বালক ও তার ঢোল এক চঞ্চল বালককে তার জন্ম তারিখের উপহার হিসেবে কেউ একজন একটি ঢোল উপহার দিলো। বালক এতে এতো খুশি হলো যে, সে সর্বদা ঢোল বাজাতে থাকে। ফলে সমস্ত গ্রামের মানুষের জন্য এক বিপদসন্কুল অবস্থার সৃষ্টি হলো। প্রত্যহ ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢোল বাজতে থাকে। মানুষ অসহ্য হয়ে দূর থেকে এক ব্যক্তিকে হায়ার করে আনালো। তিনি এসে বললেন, “হে বালক! .বেশি ঢোল বাজালে শব্দদোষণ হেতু কানের পর্দা নষ্ট হেয়ে যাবে! বালক কানের পর্দা কী তা বুঝতে না পেরে ঢোল বাজাতেই থাকে “তো আর বিজ্ঞানী বা গবেষক নয় যে, শব্দদোষণ কী জিনিস বুঝতে পারে? আরেকজন বললেন,ঞটাল বাজানো একটি পবিত্র আমল- একমাত্র বিশেষ বিশেষ দিনে-এটি বাজানো যায়।” বালক তার কথাও বুঝলো না- সে তো কোনো সুল্লী; মুনশি বা পুরোহিত নয় যে এসব কথা বুঝবে। তৃতীয়-ব্যক্তি এসে বললেন, “হে বালকের পড়শিগণ! আপনারা সর্বদা কানে প্রাগ লাগিয়ে রাখবেন।” এটাও ছিলো এক অকার্যকর পরামর্শ। কারণ সবাই কান বন্ধ করলে একে অন্যের কথা শুনবে কীভাবে? চতুর্থজন বালককে একটি বই উপহার দিলো। কিন্তু এতেও কাজ হলো না। বালক তো পড়তেই পারে না। পঞ্চম ব্যক্তি পড়শিদের বললেন, “আপনারা গভীর মুরাকাবা করে নিজেদের রাগ-গোস্বা নিয়ন্ত্রণ করুন।” কেউ সুফি-দরবেশ না হওয়ায় এ 3 ৯ ৩৬ 3৫২৩৬৮- রি

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।