সুফিদের গল্পসমগ্র করে নিয়ে আসলেন বাড়িতে। ক্রীতদাসকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিলেন - তবে ফাঁসির কাষ্ঠে ঝুলে নয়, তাকে ছেড়ে দেওয়া হবে বন্দী এ সিংহের পিঞ্জরে! ক্রীতদাসকে যখন পিঞ্জরের ভেতর ছাড়া হলো তখন দেখা গেলো সিংহটি তাকে আক্রমণই করছে না। বরং বসে বসে ডান পায়ের থাবা ওঠানামা করছিলো। ক্রীতদাস বুঝতে পারলো, এই সিংহের থাবা থেকেই সে কাঁটা বের করেছিলো। মনিব এর কারণ বুঝতে পারলেন না। ক্রীতদাসকে জিজ্ঞেস করে সব কথা শুনলেন। এবার তারও মনে দয়া হলো। তিনি ক্রীতদাস ও সিংহসহ বনের সবগুলো জন্ত ছেড়ে দিলেন। গল্প -৩০: সত্যসৃষ্টি একদা মুল্লা নাসিরউদ্দিন দেশের এ্রীজাকে বললেন, “মহান! আইন করে মানুষকে উত্তম বানানোন্যায় না। কিছু ব্যাপার সবাইকে ট্রেনিং দিয়ে শেখাতে হয়। এজ্বেই তারা আভ্যন্তরীণ সত্যকে উপলব্ধি করতে পারে।” রাজা সিদ্ধান্ত নিলেন, প্রজাদেরকে সমুচিৎ শিক্ষা দেবেন যাতেকরে তারা সত্যকে-বরণ করে নেয়। তাদেরকে সততার ওপর থাকতে বাধ্য করবেন। রাজার শহরে প্রবেশের রাস্তায় একটি সেতু ছিলো। তিনি এর ওপর একটি ফাঁসির মঞ্চ বানালেন। পরের দিন ভোরে গেট খোলা হলো। প্রধান সেনাপতিকে রাজা নির্দেশ দিলেন, একদল সৈন্যসহ সেঁতু পাহারা দিতে। যে কেউ শহরে প্রবেশ করবে তাকেই পরীক্ষা করা হবে। এ ব্যাপারে একটি সাধারণ ঘোষণা জারি করা হলো: প্রত্যেককে প্রশ্ন করা হবে- যদি সে সত্য বলে, তবেই শহরে প্রবেশাধিকার পাবে। মিথ্যা বললে, ফাঁসির দড়িতে ঝুলে মরতে হবে। 2 ২৯ 32 ১৮2২২ ০৯০
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।