সুফিদের গল্পসমগ্র তো।” মেয়ে তা-ই করলো। পিতা প্রশ্ন করলেন, “কেমন লাগলো আলুটি?” মেয়ে জবাব দিলো, “নরম”। পিতা বললেন, “এবার ডিমটির খোসা ভেঙ্গে ফেলো।” মেয়ে তা-ই করলো। “ডিমটি শক্ত হয়েছে?” পিতার এ প্রশ্নে মেয়ে বললো, “অবশ্যই”। পিতা বললেন, “এবার কফির দিকে তাকাও। কেমন সুগন্ধি ছড়াচ্ছে, তাই না?” মেয়ে জিজ্ঞেস করলো, “বাবা! আপনি কী বলতে চাচ্ছেন? তিনি বললেন, “দ্যাখো, আলু ডিম ও কফি ফুটন্ত পানিতে পড়ে কীভাবে তাদের গুণাবলী বদলে দিয়েছে? প্রত্যেকটির প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন। আলু হয়েছে শক্ত থেকে নরম, ডিম হয়েছে নরম থেকে শ্ত। কিন্তু কফির প্রতিক্রিয়া ছিলো ফুটন্ত পানির সাথে মিশে মজাদার কফি পানীয়তে পরিণত হওয়া। হে আমার প্রিয় মেয় তুমি কোনটি? জীবনস-ংগ্রামে তুমি আলু, ডিম না কফির মতো হবে?” গল্প -২৮: আঙ্গুর ফল ও শিয়াল একদিন সুফি নাজমুদ্দিন তাঁর মুরিদদের সম্মুখে একটি গল্প বললেন তাদের শিক্ষাদিতে। এক বিকেলে একটি শিয়াল জঙ্গলের মধ্যে হাঁটছিলো। সে লক্ষ করলো,১একটি আঙ্গুর ফলের গাছে অনেক আঙ্গুর ধরেছে। প্রতিটি আঙ্গুর খুব সুস্বাদু হবে বলে প্রতীয়মান হচ্ছিলো। শিয়ালের মন আন্দোলিত হয়ে উঠলো। কী মজার রসালো আঙ্গুর! আমার পিপাসা মেটানোর এই তো সুযোগ! আঙ্গুর ফলগুলো মাটি থেকে বেশ উঁচুতে ছিলো। তাই শিয়াল লাফ দিলো আঙ্গুর পেড়ে আনতে। কিন্তু পারলো না। আবার লাফ, আবার ব্যর্থ। এভাবে ৮-১০ বার লাফ মেরেও সে ব্যর্থ হলো। অবশেষে চলতে চলতে শিয়াল মন্তব্য করলো, “থাক! এগুলো লু ৮৯ ২৭ 3৫১৯০
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।