ভূমিকা ইতিহাসব্যাপী সুফি দরবেশগণ নিজেদের শাগরিদদের তাসাওউফের জ্ঞান-প্রজ্ঞা প্রদানে ছোট ছোট গল্প শুনিয়ে আসছেন। অধিকাংশ কাহিনী রূপক হলেও নীতি-নৈতিকতা ও প্রাজ্ঞতাপুর্ণ এসব গল্প সত্যিই সকল পাঠককে মানসিক ও আধ্যাত্িক খোরাক দান করে থাকে। সবাই জানেন, মহাত্বন মাওলানা জালালুদ্দিন রুমী রাহিমাহুল্লাহর “মসনবী মা'নবী" গ্রন্থটি মূলত বিভিন্ন রূপক গল্প বৈ নয়। ফার্সি কবিতার মাধ্যমে মাওলানা প্রতিটি গল্প উপস্থাপন করেছেন। মা"রিফাত আকাজ্জী সবাই, এসব গল্পের মধ্যে উপস্থাপিত রস-রসহ্য অনুধাবন করে বিরাট্ভাবে উপকৃত হয়ে আসছেন। বিভিন্ন সূত্র থেকে গল্প সংগ্রহ করে এ.গ্রন্থে উপস্থাপন করেছি। আমাদের বিশ্বাস এগুলো পাঠ করে সবাই-উপকৃত হবেন। তবে সকল লেখার মতো এ বইটিও একমাত্র আল্লাহর'সন্তুষ্টি লাভের আশায় প্রণয়ন করেছি। পাঠকদের প্রতি আবেদন্,ছ্ু'আর সময় এ অধমের কথা মনে করবেন। আমি বেশ কিছু ব্যক্তির কাছ থেকে বিভিন্নভাবে উৎসাহ-উদ্দীপনা ও সাহায্য-সহযোগিতাএ্পেয়েছি। এদের সবার নাম উল্লেখ করা সম্ভব না হলেও কয়েকজন-বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করতেই হয়। এরা হচ্ছেন: খলিফায়েশীয়খে কাতিয়া রাহিমাহুল্লাহ হযরত মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী দা.বা, শ্রদ্ধেয় প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, কবি আবদুল মুকিত মুখতার, ড. মোহাম্মদ শামীম খান ও মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান। আল্লাহ তাঁদেরকে হায়াতে তায়্যিবাহ দিন। ভুল-ক্রটি থাকলে তার জন্য একমাত্র আমিই দায়ী। আমি সবার নিকট ক্ষমাপ্রার্থী। আল্লাহ আমাদের সবাইকে তাঁর একান্ত নৈকট্যশীল বান্দায় পরিণত করুন। ১৫ ডিসেম্বর ১২০২০
— পৃষ্ঠা ২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।