সুফিদের গল্পসমগ্র গল্প -১৭: সঠিক অর্থ সত্য কী তা বুঝার জন্য একব্যক্তি অনেক বছরব্যাপী অনুসন্ধানে ছিলো। অবশেষে এক সুফি দরবেশের কাছে এসে প্রশ্ন করলো, “হুজুর! হাকিকাতের অর্থ কী তা জানতে আমি আগ্রহী। আজ বহু বছর যাবৎ এর সন্ধানে কাটিয়েছি। আপনি দয়া করে উত্তর দেবেন?” সুফি বললেন, “চলে যাও। এই কথাটি নিয়ে ভাবতে থাকো: বকোঅনে।” লোকটি চলে গেলো। সে যখন পুনরায় সুফির সন্ধানে এলো তখন জানতে পারলো তিনি ইন্তিকাল করেছেন। লোকটি নিরাশ হয়ে ভাবলো, “আমি আর কখনও সত্য কী- জানতে প্রীরিবো না।” সুফির প্রধান খলিফার সঙ্গে একদিন.তীর সাক্ষাৎ হলো। তিনি বললেন, “যদি তিনি বলে থাকেন “বকোঅনে' তাহলে এর অর্থ কী আমি বলে দেবো।” অনুসন্ধানী লোকটি খুব আগ্রহভরে বললো, “বলুন হুজুর, বলুন তিনি বললেন, “এর অর্থ হলো বর্ণগুলোর কোনো অর্থ নেই! বুঝলে?” একথা/শুনৈ অনুসন্ধানী চিৎকার দিলো, “তাহলে কেনো তিনি আমাকে একথার উপর ভাবতে বললেন?” সুফি বললেন, “এর কারণ হলো, যখন কোনো গাধা তোমার কাছে আসে তখন তাকে দেবে বাঁধাকপি। তার জন্য এটা হচ্ছে পুষ্টি- সে এটাকে যাই বলুক না কেনো। গাধারা হয়তো ভাবে, তারা বাঁধাকপি ভক্ষণের চেয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে!” ০ ১৯ ১৯ ২৫ ২১82৮2৯২২5৮ ৪০
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।