Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র গেলে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ। একটি বড়ো আপেল গাছে উঠে গেলো সে। কিন্তু বিধি বাম কোথেকে বাগানের মালিক এসে হাজির! সাথে সাথে গাছ থেকে লাফ মেরে নেমে- দে ছুট! মালিক পেছনে দৌড় দিলো কিন্তু অলসকে ধরতে পারলো না। অলস ব্যক্তি একটি অপেক্ষাকৃত বড়ো জঙ্গলে প্রবেশ করে লুকিয়ে রইলো। মালিক ফিরে গেলো। জঙ্গলের ভেতর অলস দেখতে পেলো লেংড়া এক শিয়াল বসে আছে। সে ভাবলো, এ শিয়াল কীভাবে বেঁচে আছে? তাকে তো বনের হিংস্র জানোয়াররা খেয়ে ফেলার কথা। ভাবনা শেষ হতেই সেংদেখলো একটি সিংহ শিয়ালের দিকে ধীরে ধীরে এগুচ্ছে। তার মুখে, এক টুকরো ংস। ভাবলো, এবার শেয়ালের রক্ষা নেই। কিন্তু-া১সিংহ শেয়ালের পাশে এসে মাংসের টুকরোটি ফেলে দিয়ে চলে ,গেলো। এ দৃশ্য দেখে অলসের হুশ ফিরে-এলো। বললো, “সুবহানাল্লাহ! সবকিছুতেই আল্লাহর পরিকল্পনা.নিহিত। তিনি কী সুন্দরভাবে শেয়ালের খোরাক যোগালেন।” সে বাড়ির্ধদিকে পা বাড়ালো। বড়ো একটি গাছের ছায়ায় বসে ভাবলো, আল্লাহ তাকে নিশ্চয়ই খাওয়াবেন, ঠিক যেভাবে শেয়ালটিকে খাবার,জোগাড় করে দিয়েছেন। ছুই দিন চলে গেলো। সে অনাহারে কাটালো' নিরাশ হয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে অলস। পথিমধ্যে এক সুফির সঙ্গে সাক্ষাৎ হলো। সুফি তাকে কিছু খাবার দিলেন। লোকটি সবকিছু বলে প্রশ্ন করলো, একটি অসহায় শেয়ালকে তিনি খাবার জোগাড় করে দিলেন। অথচ আমাকে তিনি বঞ্চিত রাখলেন? সুফি মুচকি হেসে বললেন, “এটা সত্যি, সৃষ্টিকর্তা সবকিছু পরিকল্পনা মতো করেন। তুমিও সে পরিকল্পনার অংশ মাত্র। কিন্তু পুত্র আমার! তুমি তাঁর দয়ার উদাহরণটি সম্পর্কে ভূল বুঝেছো। তিনি চাননি তুমি শেয়ালের মতো হও- বরং তিনি চান তুমি হবে সিংহের মতো।” ০ ৮১৯ ১৮ ২৫4 ২১82৮2৯২২০০ এ

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।