Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র ক'জন শায়খের সান্নিধ্য লাভ করেছিলেন?” তিনি জবাব দিলেন, “দ্যাখো, আমি হাজার হাজার শায়খের সানিধ্য লাভে ধন্য হয়েছি। সবার কথা বলতে গেলে কয়েক মাস বা বছর লাগবে। সুতরাং তোমার প্রশ্নের জবাবে বিশিষ্ট তিন জনের কথা বলবো। প্রথম শায়খ হলেন এক চোর! আমি একদিন বিস্তীর্ণ এক মরুভূমিতে পথের দিশা হারিয়ে ফেলি। অনেক খোঁজাখুঁজির পর একটি গ্রামের রাস্তা পেলাম। কিন্তু সেখানে পৌঁছুয়ে দেখি রাত গভীর হয়ে গেছে। গ্রামের সবাই গভীর ঘুমে। একজনও ঘরের বাইরে নেই। কোনো এক বাড়িতে এসে দেখলাম একব্যক্তি সিধ,কাটছে। আমি তার কাছে যেয়ে জিজ্ঞেস করলাম, এখানে কোথাও -মাথা-গৌঁজানো যাবে কি? সে বললো, “এতো গভীর রাতে কোথাও থাকার জায়গা পাওয়া যাবে না। তবে আপনি আমার সাথে থাকতে পারেন। জানি না, আমার মতো একজন চোরের সাথে থাকতে আপনার মন চাইবে কী না।” সুতরাং ১ মাসের জন্য,এই চোরের সাথে থাকার সিন্ধান্ত করি। প্রত্যেক রাতে সে আমান্কে বলতো, “আমি কাজে চলে যাচ্ছি, আপনি নিশ্চিন্তে উপাসনা ও€বিশ্রাম করুন।” সে যখন ফিরে আসতো তখন জিজ্ঞেস করতায্য১«আজ তুমি কিছু পেয়েছো?” সে জবাব দিতো, “না আজকে ন্য়আগামিকাল আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ!” প্রতিদিন এভাবে নিস্ফল হয়েও সে কখনো আশা ছাড়ে নি। তাকে দেখতাম খুব প্রফুলপ। আমি যখন বছরের পর বছরব্যাগী ইবাদত-বন্দেগি ও ধ্যান- মুরাকাবা করেও কোনো সফলতা পাচ্ছিলাম না, তখন অনেকসময় খুব হতাশ হয়ে যেতাম। এমনকি সবকিছু ছেড়ে দিতেও উদ্যত হতাম- ঠিক সে মুহূর্তে এই চোরের কথা মনে পড়তো। সে যখন বলেছিলো, “ইনশাআল্লাহ! আগামীকাল সফল হবো।” উই ২৫4 (শট ১৫ 2২২৩৮ ৯০১

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।