Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র গল্প -১৩: হাকিম সানাঈ"র রাজ্য রোমের এক শাহজাদা হাকিম সানাঈর একটি কবিতার প্রথম লাইন শুনলেন: ওহে! যারা শুনেছো রুম ও চীন সম্পর্কে, ওঠো! দেখো সানাঈ'র রাজ্য। শাহজাদা ভ্রমণে বের হয়ে গজনী রাজ্যে চলে আসলেন। এখানে এসে শুরু করলেন সানাঈ'র রাজ্যের অনুসন্ধান। তিনি আবিষ্কার করলেন, এ রাজ্যের রাজা হাকিম সানাঈ অত্যন্ত গরীব এক .দ্ররবেশ হিসেবে বাস করছেন। শাহজাদার সঙ্গে সাক্ষাতকালে কবি হাকিম একটি কবরস্থানে গভীর ধ্যানমগ্ন ছিলেন। ধ্যান ভাঙ্গার পূর€শাহজাদা প্রশ্ন করলেন, “আপনার রাজ্য কোথায়- বলবেন?” তিনি জবাব দিলেন, “বলার প্রয়োজন-নেই, তুমি দরবেশের ছেড়া বস্ত্র পরে নাও। এমনিতেই সানাঈ'র-বাঁজ্য উন্মোচন হবে।” সুতরাং হলেন রুমের শাহজাদা! আল্লাহ তা'আলা এই অবস্থায় তার মধ্যে ইলমে লাদূনি ঢেলেতদিলেন। শাহজাদা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। জ্ঞান ফেরার পর হাকিম সানাঈ প্রশ্ন করলেন, “তুমি কী দেখলে? আমাদের রাজ্য অবলোকন করেছো?” শাহজাদা বললেন, “আমি যা দেখলাম, তা আপনার কবিতার লাইনে ফুটে ওঠেনি! রুম ও চীন নয়, জগতের সকল রাজ্যের সঙ্গেও (এ আধ্যাত্মিক রাজ্যের) তুলনাই হয় না।” গল্প -১৪: তিন শায়খ এক স্থানে বাস করতেন একজন বড়ো মাফের সুফি শায়খ। তিনি যখন অন্তিম শয্যায়, কেউ একজন প্রশ্ন করলো, “হযরত! আপনি ওসি সিং ১৪ 3৫২৩৮ এ

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।