Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ٨٦
📝 نص 📖 PDF

সুফিদের গল্পসমগ্র গল্প -৯: একটি খাড়া পাহাড় সমুদ্রের তীরে একটি খাড়া পাহাড় ছিলো। একে ইংরেজিতে “ক্লিফ' বলে। একদা এক ব্যক্তিকে বড়ো একটি বাঘ দৌড়াতে দৌড়াতে এ ক্লিফের নিকট নিয়ে গেলো। সেখানে অর্ধ-পড়ন্ত একটি ছোট্ট গাছ ছিলো। লোকটি লাফ মেরে এ গাছের একটি ডালে ধরে লটকে রইলো। এদিকে বাঘটি ক্লিফের একেবারে নিকটে যেয়ে গুঁতঘাঁত করতে লাগলো। ক্লিফের অনেক নিচে সমুদ্রের পানি ঢেউ তুলছিলো। সেখানে,অনেক হাঙ্গর সাঁতার কাঠছিলো। ঝুলন্ত লোকটি আরো বেশি আ্বাতক্কিত হলো যখন লক্ষ্য করলো ছুটি বড়ো ইদুর এসে গাছের্‌২গোঁড়া ধীরে ধীরে কেটে ফেলছিলো! সে অসহায় অবস্থায় দুআ করলো, “হে প্রভু! আমাকে বাঁচাও!” গায়েবি আওয়াজ শুনলো” “বাঁচাবো তো ঠিকই। আগে ডালটি ছেড়ে দাও না! গল্প -১০: চার র্যক্তি ও একজন দোভাষী চারংব্যক্তিকে একটি মাত্র স্বর্ণসুদ্রা প্রদান করা হলো। এদের প্রথমজন ছিলো ফার্সি। সে বললো, আমি এই মুদ্রা দিয়ে আঙ্গুর ক্রয় করবো। দ্বিতীয়জন ছিলো আরব। সে বললো, আমি এই মুদ্রা দিয়ে ইনাব ক্রয় করবো, আঙ্গুর কিনবো না। তৃতীয়জন ছিলো তুর্কি। সে বললো, আমি এই মুদ্রা দিয়ে আঙ্গুর কিংবা ইনাব না কিনে উযুন ক্রয় করবো। চতুর্থজন ছিলো গ্রিক। সে বললো, আমি আঙ্গুর, ইনাব বা উযুন কিনবো না- আমি বরং এ মুদ্রা দিয়ে স্টাফিল ক্রয় করবো। নট সু ১ ২৫২৩৬,

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.