Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ٨٦
📝 نص 📖 PDF

সুফিদের গল্পসমগ্র গল্প -৮: পাখিদের পরীক্ষা একদিন বনের সব জাতের পাখিদের একেকটি, এক জায়গায় একত্রিত হলো। তাদের উদ্দেশ্য ছিলো, কোন্‌ জাতের পাখি আকাশের মাঝে সবচেয়ে বেশি উচ্চতায় আরোহণ করে, তা পরীক্ষা করা। পরীক্ষার জন্য সবাই মিলে বিভিন্ন জাতের পাখির মধ্যস্থ জ্ঞানবান ও বয়স্ক পাখিদের নিয়ে একটি নির্বাহী কমিটিও গঠন করা হলো। শুরু হলো পরীক্ষা। একের পর এক উপরের দিকে উড়তে. থাকে। এক বিশেষ উচ্চতায় উঠে একমাত্র ঈগল ছাড়া সব পাখি নেমে আসলো। ঈগল পাখি আরো বেশি উচ্চতায় আরোহণ করে বল্লো, “দেখো! আমি সবাইকে নিচে ফেলে অনেক উপরে উঠে গেছি।ঃ একই সময় এক ছোট্ট ছড়ুই প্লাখিংযে কিনা ঈগলের পিঠে বসা ছিলো, উপরের দিকে আরোহ্ণ:করতে লাগলো। সে তখনও শক্তি হারায় নি- কারণ ঈগলের.পিঠে থাকায় কষ্ট করে আরোহণ করতে হয় নি। নিজের শক্তিরে,সে সঞ্চয় করে রেখেছিলো। সে বললো, “আমি ঈগলের চেয়েওউপরে আরোহণ করেছি।” এদিকে নির্বাহী কাউন্সিল বসলো বিজয়ী ঘোষণা করতে। তারা একবাক্যে বললো, “চডুইকে তার বুদ্ধিমত্তা হেতু পুরস্কৃত করা যায়। তবে আসল বিজয়ী হচ্ছে ঈগল। এছাড়া দীর্ঘ সময় আকাশে উড়ন্ত থাকায় তাকে বিশেষ পুরঙ্কার দেওয়া হোক। সে চড়ুইকে পিঠে বহন করেও উরধবকাশে আরোহণ করেছে।” ০ ৯৯৯ ১০ ৫2২5৮.

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.