তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ আন'আম ৬ ৯৮ পারাঃ ৭ দিয়েছেন এবং তারা বলেছেন যে, হযরত ইবরাহীম (আঃ) লোকদের পাপগুলোকেও দেখতে পাচ্ছিলেন এবং এ পাপীদের জন্যে তিনি বদ দুআ করতে শুরু করেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন- “হে ইবরাহীম (আঃ)! আমি তাদের উপর তোমার চেয়ে বহুগুণে বেশী দয়ালু । এতে বিস্ময়ের কিছুই নেই যে, তারা হয়তো তাওবা করে আমার দিকে ফিরে আসবে ৷” এই আয়াতের ব্যাপারে হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আল্লাহ্‌ তা'আলা স্বীয় ক্ষমতাবলে হযরত ইবরাহীম (আঃ)-কে আসমান ও যমীনের প্রকাশ্য ও গোপনীয় সমস্ত জিনিস দেখিয়ে দেন। কোন কিছুই তার কাছে গোপন ছিল না । যখন তিনি পাপীদের প্রতি লা'’নত বর্ষণ করতে শুরু করেন তখন আল্লাহ তা‘আলা তাকে বলেনঃ ‘না, এরূপ করা চলবে না’ এভাবে মহান আল্লাহ্‌ তাকে বদ দুআ করা থেকে বিরত রাখেন । সুতরাং হতে পারে যে, তার চোখের সামনে থেকে পর্দা সরে গিয়েছিল এবং সব কিছুই তার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। আবার এও হতে পারে যে, তার অন্তর্চক্ষু খুলে গিয়েছিল এবং ওর দ্বারাই তিনি সবকিছু অবলোকন করেছিলেন। আর তিনি আল্লাহ তা'আলার প্রকাশিত হিকমত এবং অকাট্য প্রমাণ সম্পর্কে অবহিত হয়েছিলেন। যেমন ইমাম আহমাদ (রঃ) এবং তিরমিযী (রঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- স্বপ্নে আল্লাহ তা'আলা অতি সুন্দর আকৃতিতে আমার কাছে হাযির হন এবং আমাকে বলেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! মালায়ে আ'লাতে কি নিয়ে আলোচনা চলছে?” আমি বললাম, হে আমার প্রভু! আমি তো জ্ঞানি না। তিনি তখন তার হাতখানা আমার দু'কাধের মধ্যভাগে রাখলেন, আমি তার অঙ্গুলিগুলোর শীতলতা আমার বক্ষে অনুভব করলাম । তখন সমস্ত জিনিস আমার সামনে প্রকাশিত হয়ে পড়লো এবং আমি সবকিছু দেখতে লাগলাম ।” আল্লাহ পাকের ৩১5,*/ 55435 -এই উক্তি সম্পর্কে বলা হয়েছে যে, এখানে 5; টি জঙিরিজ। তের পকুতরপ হবে- 2 bul, sl tL 7237 AER EC MS nt -এই মত । অৰ্থাৎ ; 50 EE (3 39399 ,7/279/ / \\9 Jw/37 ১\)3/ CE HARE OE LIE) ১ (৬৪ ৫৫)-এই আয়াতে ৩১১ -এর পরেও 3!, অক্ষরটি অতিরিক্ত রয়েছে। এখানে শুধু পরবর্তা কথার ভিত্তির উপর কথা উঠানো হয়েছে। অর্থাৎ “আমি ইবরাহীম (আঃ)-এর উপর ৩ প্রকাশ করে দিয়েছি, যেন সে দেখে নেয় এবং বিশ্বাসও করে নেয়।” www.iscalibrary.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।