সূরাঃ আন‘আম ৬ ৯৬ পারাঃ ৭ পিতাকে বললেনঃ “আপনি কি প্রতিমাগুলোকে মা'’বূদ বানিয়ে নিয়েছেন? আমি তো আপনার এবং আপনার অনুসারীদেরকে বড়ই বিভ্রান্তির মধ্যে পাচ্ছি?” তাদেরকে মূর্খ ও বিভ্রান্ত বলে ঘোষণা করা প্রত্যেক স্থিরবুদ্ধির অধিকারীর জন্যে একটা স্পষ্ট দলীল । মহান আল্লাহ ঘোষণা করছেন- কুরআন হাকীমে ইবরাহীম (আঃ)-এর বর্ণনার প্রতি লক্ষ্য কর । তিনি ছিলেন সত্যের সাধক ও নবী ৷ তিনি স্বীয় পিতাকে বলেছিলেন- “হে পিতঃ! এমন বস্তুর উপাসনা করো না যে শুনেও না, দেখেও না এবং তোমাদের কোন কাজেও আসে না। হে পিতঃ, আল্লাহর পক্ষ থেকে আমি এমন জ্ঞান লাভ করেছি, যে জ্ঞান আপনার নেই । কাজেই আপনি আমার কথা শুনুন । আমি আপনাকে সরল সঠিক পথ প্রদর্শন করবো । আব্বা! শয়তানের উপাসনা করবেন না । শয়তান আল্লাহর শত্রু । হে পিতঃ, আমার ভয় হচ্ছে যে, আপনার উপর আল্লাহর আযাব এসে পড়বে এবং আপনি শয়তানের বন্ধুতে পরিণত হয়ে যাবেন” তখন আযর উত্তরে বললোঃ “হে ইবরাহীম (আঃ)! তুমি কি আমার মা'’বুদগুলো থেকে বিমুখ? তুমি যদি এই কাজ থেকে বিরত না হও তবে আমি তোমাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করবো এবং তোমাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করবো।” ইবরাহীম (আঃ) বললেনঃ “আমি আপনাকে সালাম জানাচ্ছি। আপনার জন্যে আমি আল্লাহ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করবো! আমার প্রভু অত্যন্ত দয়ালু । কিন্তু আমিও আপনাকে ছেড়ে দিলাম এবং ছেড়ে দিলাম আপনার কপোল কল্পিত মা'বুদগুলোকেও ৷ আমার প্রভুর সঙ্গেই আমি সংযোগ স্থাপন করবো । আমি আশা রাখি যে, আমার প্রভু আমাকে বিমুখ করবেন না৷” তখন থেকে হযরত ইবরাহীম (আঃ) তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। অতঃপর তার পিতা যখন শিরকের উপরই মারা গেল এবং তিনি জানতে পারলেন যে, মুশরিকের জন্যে ক্ষমা প্রার্থনা কোন কাজে আসে না তখন তিনি তার জন্যে ক্ষমা প্রার্থনা করা ছেড়ে দিলেন। যেমন আল্লাহ্ তা'আলা বলেনঃ “ইবরাহীম (আঃ)-এর তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা শুধু এই কারণেই ছিল যে, সে তার পিতার সাথে ওয়াদা করেছিল। কিন্তু যখন সে জানতে পারলো যে, সে আল্লাহর শত্রু, তখন সে তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলো, নিশ্চয়ই ইবরাহীম ছিল আবিদ ও সহনশীল” বিশুদ্ধ হাদীসে রয়েছে যে, কিয়ামতের দিন হ্যরত ইবরাহীম (আঃ) তার পিতার সাথে মিলিত হবেন। তখন আযর তাকে বলবেঃ “হে আমার প্রিয় পুত্র! আজ আমি তোমার অবাধ্যাচরণ করবো না!” তখন হযরত ইবরাহীম (আঃ) স্বীয় প্রভুর নিকট আরয www.iscalibrary.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।