তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আন‘আম ৬ ৬৮ পারাঃ ৭ বললেনঃ আমি ‘রগবত’ ও '‘রহবতের’ (আগ্রহ ও ভীতির) নামায পড়লাম । আমার প্রভুর কাছে আমি তিনটি জিনিসের জন্যে প্রার্থনা করলাম । তিনি দু'টি কবূল করলেন কিন্তু একটি কবূল করলেন না। আমি প্রার্থনা করলাম যে, আমার ' উম্মত যেন দুর্ভিক্ষের কবলে না পড়ে । এটা তিনি মঞ্জুর করলেন। আমি আবেদন জানালাম যে, আমার উন্মতের উপর যেন তাদের শক্ররা জয়যুক্ত হতে না পারে। এটাও তিনি কবুল করলেন। আমি দরখাস্ত করলাম যে, আমার উন্মত যেন দলে দলে বিভক্ত হয়ে না পড়ে । এটা তিনি মঞ্জুর করলেন না । হযরত মুআয্‌ ইবনে জাবাল (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ (সঃ)-এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গেলাম । বলা হলো যে, তিনি এখনই বেরিয়ে গেলেন। যেখানেই যাই সেখানেই বলা হয় যে, তিনি এখনই চলে গেলেন । অবশেষে আমি তাকে এক জায়গায় নামাযের অবস্থায় দেখতে পেলাম । আমি তার সাথে নামাযে দাড়িয়ে গেলাম । তিনি দীর্ঘক্ষণ ধরে নামায পড়লেন । নামাযের পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি এতো দীর্ঘক্ষণ ধরে নামায পড়লেন কেন? তিনি উত্তরে বললেন £ ‘আমি ভয় ও আগ্রহের নামায পড়ছিলাম ৷’ অতঃপর তিনি উপরোক্ত তিনটি প্রার্থনার বৰ্ণনা দেন। ইমাম আহমাদ (রঃ) বানী যাহরার গোলাম খাব্বাব ইবনে আরত (রাঃ) হতে বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি বলেনঃ একদা আমি সারা রাত ধরে রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে নামায পড়ছিলাম ৷ তিনি নামাযের সালাম ফিরালে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি আজ এতো দীর্ঘ সময় ধরে নামায পড়লেন যে, এর পূর্বে কোন দিন আমি আপনাকে এত লম্বা সময় ধরে নামায পড়তে দেখিনি (এর কারণ কি?)! তিনি বললেনঃ হ্যা, এটা ছিল রগবত ও ভীতির নামায । এই নামাযে আমি আমার মহা মহিমান্বিত প্রভুর নিকট তিনটি জিনিসের জন্যে প্রার্থনা করেছিলাম । দু'টি তিনি মঞ্জুর করেছেন এবং একটি মঞ্জুর করেননি । আমার মহান প্রভুর কাছে প্রার্থনা করলাম যে, আমাদের পূর্ববর্তী উন্মতদেরকে যে জিনিসে ধ্বংস করে দিয়েছিল তা যেন আমাদেরকে ধ্বংস না করে। এটা তিনি কবুল করেছেন। আমার সম্মানিত প্রভুর নিকট আমি আবেদন জানালাম যে, আমাদের উপর আমাদের শক্রুরা যেন জয়যুক্ত হতে না পারে। এটাও গৃহীত হয়েছে। আমার মহা মর্যাদাবান প্রতিপালকের কাছে আমি দরখাস্ত www.iscalibrary.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।