তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আন‘আম ৬ ৬৭ পারাঃ ৭ হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ঃ ‘আমরা রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে চলছিলাম ৷ শেষ পর্যন্ত আমরা বানী মু‘আবিয়া (রাঃ)-এর মসজিদে আগমন করি। তিনি মসজিদে প্রবেশ করে দু'রাকআত নামায পড়েন। অতঃপর দীর্ঘক্ষণ ধরে তিনি মহা মহিমান্বিত আল্লাহর দরবারে মুনাজাত করতে থাকেন । তারপর তিনি বলেনঃ “আমি আমার প্রতিপালকের কাছে তিনটি জিনিসের আবেদন জানিয়েছিলাম- (১) আমার উন্মত যেন পানিতে ডুবে যাওয়ার মাধ্যমে ধ্বংস হয়ে না যায়। তিনি তা কবূল করেছেন। (২) আমার উন্মত যেন £4 বা দুর্ভিক্ষে ধ্বংস হয়ে না যায়। তিনি ওটাও কবূল করেছেন। (৩) তাদের পরস্পরের মধ্যে যেন যুদ্ধ-বিগ্রহের সৃষ্টি না হয়। তিনি ওটা না মঞ্জুর করেন৷” * ইমাম আহমাদ (রঃ) হযরত আবদুল্লাহ ইবনে আব্দিল্লাহ ইবনে জাবির ইবনে উতাইক (রাঃ) হতে বর্ণনা করেছেন .যে, তিনি বলেনঃ বানু মু‘আবিয়া পল্লীতে হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) আমাদেরু নিকট আগমন করেন, ওটা হচ্ছে আনসারদের একটা গ্রাম। এসে তিনি বলেন- ‘তোমাদের এই মসজিদে রাসুলুল্লাহ (সঃ) কোথায় নামায পড়েছিলেন তা তুমি জান কি?’ আমি বললাম, হ্যা, এবং একটি কোণের দিকে ইশারা করলাম । তিনি পুনরায় জিজ্ঞেস করলেনঃ ‘তিনি তিনটি কি কি জিনিসের জন্যে প্রার্থনা করেছিলেন তা কি তুমি জান?’ আমি উত্তরে বললাম, হ্যা । তিনি বললেনঃ ‘এগুলোর সংবাদ আমাকে দাও!’ আমি তখন বললাম, তিনি প্রার্থনা করেছিলেন যে, তার উম্মতের উপর যেন কোন শক্ৰ জয়যুক্ত না হয় এবং তারা যেন দুর্ভিক্ষের কবলে পড়ে ধ্বংস হয়ে না যায়। এ দু'টি মঞ্জুর করে নেয়া হয়। আর তিনি এই প্রার্থনাও করেন যে, তারা যেন পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়ে না পড়ে। এটা গৃহীত হয়নি হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) তখন বলেনঃ ‘তুমি ঠিকই বলেছো । কিয়ামত পর্যন্ত মুসলমানদের পরস্পরের মধ্যে যুদ্ধ হতেই থাকবে ৷ * ইমাম আহমাদ (রঃ) হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণনা ৰুব্ৰেছেন যে, তিনি বলেনঃ ‘সফরে একদা আমি রাসুলুল্লাহ (সঃ)-কে দেখেছি যে, ভিনি চাশতের আট রাকআত নামায পড়লেন। অতঃপর নামায শেষ করে তিনি ১. এই হ্যদীসঢি ইমাম মুসলিম (মঃ) কিতাবুল ফিতানের মধ্যে তাখরীজ করেছেন 1 শব্দের অর্থ হ্‌চ্ছে দুর্ভিক্ষ । ২_ইৰনে ৰূসীর (রঃ) বলেন যে, এই হাদীসটির ইসনাদ খুবই উত্তম ও মযবুত বটে, কিন্তু ছ’টি বিজ্তচ্ধ হাদীস প্রন্থের মধ্যে এটি বর্ণিত হয়নি । www.iscalibrary.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।