চার প্রকাশকের আর্য আল-হামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই জাতে পাক-পরওয়ারদিগারে আলম মহান রাব্বুল" আ’লামীনের, যিনি আমাদিগকে একটি অমূল্য তাফসীর প্রকাশ করার গুরুদায়িত্ব পালনের তাওফীক দান করেছেন। অনন্ত অবিশ্রান্ত ধারায় দরূদ ও সালাম বর্ষিত হতে থাক সারওয়ারে কায়েনাত নবীপাক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর । আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ্ কবূল করুন । -আমীন! ডঃ মুহাম্মদ মুজীবুর রহমানের অনুদিত ৮, ৯, ১০, ১১ নম্বর খণ্ডের দ্বিতীয় সংস্করণ নিঃশেষ হয়ে যাওয়ায় অসংখ্য গুণগ্রাহী ইসলামী চিন্তাবিদ এবং ভক্ত অনুরাগী ভাই-বোনের অনুরোধে ও বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা পুনঃ তৃতীয় সংস্করণের কাজে হাত দিই । মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় তৃতীয় সংস্করণ অফসেট কাগজে প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ঢাকাস্থ গুলশান সেন্ট্রাল মসজিদের সহকারী ইমাম ও এই মসজিদের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আলহাজ্জ হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুর রহিম সাহেব ছাপাবার পূর্ব মুহূর্তে পুনরায় নিখুঁতভাবে শেষ প্রুফটি দেখে দিয়েছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ । তৃতীয় সংস্করণে যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে, ক্ষমার দৃষ্টি নিয়ে আমাদের অবহিত করলে পরবর্তীতে সংশোধনের চেষ্টা করবো ইন্শাআল্লাহ। তাফসীর ইবনে কাসীরের এই খণ্ডটি প্রকাশ করতে গিয়ে যারা আমাদের সর্বতোভাবে সাহায্য করেছেন তাদের মধ্যে মাওলানা মোঃ মুজিবুর রহমান (কাতিব) সাহেবের নিকট আমরা কৃতজ্ঞ ৷ তিনি কম্পিউটার কম্পোজ থেকে শুক্ল করে আরবী হস্তলিপি এবং অন্যান্য সম্পাদনার কাজে যথাযথভাবে সাহায্য করেছেন । মুদৃণের গুরুদায়িত্ব পালন করেছেন আবদুল্লাহ এন্টারপ্রাইজের মালিক ও কর্মচারীবৃন্দ । তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই । তাফসীর পাবলিকেশন কমিটি www.iscalibrary.com
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.