তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ ৪৫৩ পারাঃ ৯ কিনআ'’নবাসীর একটি স্ত্রীলোকের নাম ছিল কাসবতী ৷ সুর নামক একটি লোক ছিল কওমের সর্দার ও বাদশাহ্‌। কাসবতী ছিল তারই কন্যা । এই সাথে। এই যামরী ছিল শামউন ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইবরাহীমের পৌত্র। সে ছিল কওমের সর্দার । সে কাসবতীকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে । সে তার হাত ধরে হযরত মূসা (আঃ)-এর নিকট নিয়ে গেল এবং তাকে বললোঃ “হে মূসা (আঃ)! আপনি হয়তো এ কথাই বলবেন যে, এ মেয়েটি তোমার জন্যে হারাম । সুতরাং তুমি তার কাছে যেয়ো না” হযরত মূসা (আঃ) বললেনঃ “হ্যা! এ নারী তোমার জন্যে হারাম ।” সে তখন বললোঃ “হে মূসা (আঃ)! আল্লাহর কসম! এখানে তো আমি আপনার কথা মানবো না৷” অতঃপর সে মেয়েটিকে তার তীবুতে নিয়ে গেল এবং তাকে নিয়ে একই বিছানায় রাত্রি কাটালো ৷ আল্লাহ তা'আলা বানী ইসরাঈলের মধ্যে মহামারী ছড়িয়ে দিলেন। ফানহাস ইবনে আনীরার ইবনে হারূন নামক কওমের সর্দার যামরী ইবনে শালুমের এই কাজের সময় সেখানে উপস্থিত ছিল না। যামরীর এই দুষ্কার্যের ফলে বানী ইসরাঈলের সমস্ত কওমের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। পরে ফানহাস এই সমুদয় ঘটনা অবগত হয়। সে স্বীয় লৌহ-বর্শাটি উঠিয়ে নিয়ে যামরীর তাবুতে প্রবেশ করে। এঁ সময় তারা দু'জন শায়িত অবস্থায় ছিল। দু'জনকেই সে একই বর্শায় গেঁথে নেয় এবং এ অবস্থাতেই বর্শাটিকে মাথায় উঠিয়ে নিয়ে বেরিয়ে পড়ে । ফানহাস ছিল যুবক ও শক্তিশালী লোক । সে বলতে বলতে যাচ্ছিলঃ “হে আল্লাহ! আমি আপনার নাফরমান বান্দার সাথে এই ব্যবহার করলাম । সুতরাং আপনি মহামারী দূর করে দিন!” আল্লাহ পাক মহামারী দূর করলেন । এ মহামারীতে বানী ইসরাঈলের সত্তর হাজার লোক অথবা কমপক্ষে বিশ হাজার লোক মারা যায় ।” ফানহাসের এই কার্যের কৃতজ্ঞতা প্রকাশার্থে বানী ইসরাঈল যখনই কিছু যবেহ্‌ করতো তখন ওর মাথা ও সামনের পা এবং নিজেদের ফলমূলের প্রথম জিনিস তার (ফানহাসের) সন্তানদেরকে নয্রানা স্বরূপ প্রদান করতো । ১. এটা মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) সালিম (রঃ) ও আবূ নযর (রঃ) হতে বর্ণনা করেছেন। ইবনে জারীর (রঃ) অনুরূপভাবে এটা তাখরীজ করেছেন এবং তাতে রয়েছে যে, কিছু সংখ্যক সৈন্য কৰ্তৃক ব্যভিচার কার্য সংঘটিত হয় যারা হযরত মূসা (আঃ)-এর সঙ্গে ছিল। আল্লাহ তা‘আলা তখন তাদেরকে মহামারী দ্বারা আক্রান্ত করেন । তাতে সত্তর হাজার লোক মারা যায়। www.iscalibrary.com

— পৃষ্ঠা ৪৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।