সুরাঃ আ'রাফ ৭ ৪৫২ পারাঃ ৯ দেয়া । আমরা আপনার কওমেরই লোক । আমাদের অন্য কোন বাসস্থান নেই ৷ আল্লাহ তা'আলা আপনার দুআ’ কবুল করে থাকেন। সুতরাং আপনি তাদের জন্যে মহান আল্লাহর নিকট বদ দুআ’ করুন।” সে বললোঃ “তোমরা নিপাত যাও! মুসা (আঃ) হচ্ছেন আল্লাহর নবী ৷ তার সাহায্যার্থে ফেরেশ্তারাও রয়েছেন এবং মুমিনরাও রয়েছেন। সুতরাং আমি তাদের উপর কিরূপে বদ দুআ’ করতে পারি? আমি যা জানি তা জানিই ৷” তার লোকেরা তখন বললোঃ “তাহলে আমরা থাকবো কোথায়?” এভাবে সব সময় তারা তার উপর চাপ দিতে থাকে এবং বিনীতভাবে বদ দুআ’ করার জন্যে তার কাছে আবেদন জানাতে থাকে। শেষ পর্যন্ত সে পরীক্ষায় নিক্ষিপ্ত হয়। সে স্বীয় গর্দভীর উপর সওয়ার হয়ে একটি পাহাড় অভিমুখে গমন করে, যে পাহাড়ের উপর চড়ে সে বানী ইসরাঈলের সেনাবাহিনীকে দেখতে পাবে। এ পাহাড়টিকে হাসবান পাহাড় বলা হয় কিছু দূর গিয়ে তার গর্দভীটি বসে পড়ে। সে তখন নেমে গর্দভীকে মারতে শুরু করে। কিছুদূর গিয়ে আবার সে বসে পড়ে বার বার যখন তাকে মারতে থাকে তখন আল্লাহ তাকে বাক্শক্তি দান করেন। সে বলে ওঠে- “হে বালআ'ম! তুমি আমাকে কোন্ দিকে নিয়ে যাচ্ছ? তুমি কি দেখছো না যে, ফেরেশতা আমার সামনে রয়েছেন? তিনি আমাকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিচ্ছেন। তুমি আল্লাহর নবী ও মুমিনদের উপর বদ দুআ’ করতে যাচ্ছ!” সে কিন্তু তবুও বিরত ‘হলো না । পুনরায় সে গদ্ভীকে মারতে শুরু করলো। এবার আল্লাহর নির্দেশক্রমে সে হাসবান নামক পাহাড়ের উপর উঠে গেল৷ ওখানে পৌছে বালআ'ম হযরত মুসা (আঃ) ও মুমিনদের উপর বদ দুআ’ করতে শুরু করে দিলো। কিন্তু তার জিহ্বা উল্টে যাচ্ছিল । তার মুখ দিয়ে তার কওমের জন্যে বদ দুআ’ এবং মূসা (আঃ)-এর জন্যে ভাল দুআ’ বের হচ্ছিল । কথিত আছে যে, বদ দুআ’ করার সময় তার জিহ্বা বাইরে বেরিয়ে পড়েছিল এবং তার বক্ষের উপর লম্বা হয়ে লটকে গিয়েছিল । তখন সে বলে উঠেছিলঃ “আমার দুনিয়াও গেল, দ্বীনও গেল৷” কওমের লোককে সে বললোঃ “এখন শুধু প্রতারণা ও কৌশল দ্বারা কাজ নেয়া বানী ইসরাঈলের সৈন্যদের মধ্যে পাঠিয়ে দাও ৷ তাদেরকে বলে দাও যে, তারা যেন এঁ পুরুষ লোকদেরকে তাদের দিকে আকৃষ্ট করে নেয়। যদি একটি লোকও ব্যভিচারে জড়িয়ে পড়ে তবে জেনে রেখো যে, তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে।” তার কথামত নারীদেরকে বানী ইসরাঈলের সেনাবাহিনীর মধ্যে পাঠিয়ে দেয়া হয়। www.iscalibrary.com
— পৃষ্ঠা ৪৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।