সুরাঃ আ'রাফ ৭ 8৫০ পারাঃ ৯ করে শয়তানকে । এই আয়াতের ব্যাপারে ইবনে সিয়ার (রঃ) হতে বর্ণিত আছে যে, হযরত মূসা (আঃ) বানী ইসরাঈলকে নিয়ে এ ভূ-খণ্ডের অভিমুখে রওয়ানা হন যেখানে বালআ’ম বাস করতো অথবা তিনি সিরিয়া অভিমুখে যাত্রা শুরু করেন । হযরত মূসা (আঃ) ও তার সেনাবাহিনীর আগমন বার্তায় তথাকার লোক ভীত-সন্তরস্ত হয়ে পড়ে । তারা বালআ’মের কাছে এসে বলেঃ “মূসা (আঃ) ও তার সেনাবাহিনীর জন্যে বদ দুআ’ করুন।” তখন সে বলেঃ “তোমরা অপেক্ষা কর, আমি আমার প্রতিপালকের সাথে পরামর্শ করে নেই ।” অতঃপর সে পরামর্শ করলে তাকে বলা হয়ঃ “না বদ দুআ’ করো না । কেননা, তারা আমার বান্দা । তাছাড়া তাদের মধ্যে আমার নবীও বিদ্যমান রয়েছে।” তখন সে তার সনম্পৃদায়ের লোকদেরকে বললোঃ “আমি আমার প্রভুর সাথে পরামর্শ করেছি। তিনি আমাকে বদ দুআ’ করতে নিষেধ করেছেন।” এরপর জনগণ তার কাছে বহু উপঢৌকন পাঠিয়ে দেয়। তার উচিত ছিল এগুলো গ্রহণ না করা । কিন্তু সে ওগুলো গ্রহণ করে নেয়। তারপর লোকেরা আবার তাকে বদ দুআ’ করার জন্যে পীড়াপীড়ি শুরু করে দেয়। সে বলেঃ “আচ্ছা, পুনরায় আমি পরামর্শ করে দেখি৷” এবার কিন্তু তাকে কোনই পরামর্শ দেয়া হলো না। সে জনগণকে বললোঃ “এবার তো আমাকে কোনই পরামর্শ দেয়া হয়নি । কাজেই আমি বদ দুআ’ করতে পারি না।” কিন্তু জনগণ তাকে বিভ্রান্ত করে ফেললো । তারা তাকে বললোঃ “যদি এতে আল্লাহর সম্মতি না থাকতো তবে পূর্বের ন্যায় এবারও বদ দুআ’ করতে আপনাকে নিষেধ করে দিতেন । আল্লাহ তা'আলা যখন নীরব রয়েছেন তখন বুঝা যাচ্ছে যে, এতে তার সম্মতি আছে।” তাদের এ কথায় বালআ'ম প্রতারিত হয়ে পড়লো। সুতরাং সে মূসা (আঃ) ও তার সেনাবাহিনীর উপর বদ দুআ’ করতে শুরু করলো । যখনই সে বদ দুআ’র শব্দ মূসা (আঃ)-এর জন্যে বের করতে চাইতো তখনই তার মুখ দিয়ে তার নিজের কওমের জন্যে বদদুআ’র শব্দ বেরিয়ে পড়তো । নিজের কওমের জন্যে বিজয়ের শব্দ বের করতে চাইলে হযরত মূসা (আঃ)-এর বিজয়ের শব্দ তার মুখ দিয়ে বেরিয়ে আসতো । অথবা দুআ’র শেষে ইনশাআল্লাহ শব্দটি বেরিয়ে পড়তো । কাজেই বদ দুআ’ শর্তযুক্ত হওয়ার কারণে ব্যর্থ হয়ে যেতো । লোকেরা তখন তাকে বললোঃ “আপনি যে মূসা (আঃ)-এর পরিবর্তে আমাদের উপরই বদ দুআ’ করছেন।” সে বললোঃ “আমি করবো কি? অনিচ্ছাকৃত ভাবেই আমার মুখ দিয়ে এগুলো বেরিয়ে পড়ছে। আমার এখন পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে, আমি বদ দুআ’ করলেও তা কবূল হবে না। এখন আমি তোমাদেরকে একটি তদবীর শিখিয়ে দিচ্ছি। এটা করলে এ লোকগুলো ধ্বংস হয়ে যেতে পারে। দেখো! আল্লাহ তাআলা ব্যভিচারকে হারাম করেছেন । তিনি ব্যভিচার কার্যে অত্যন্ত অসন্তুষ্ট । যদি এই লোকগুলোকে কোন রকমে ব্যভিচারে www.iscalibrary.com
— পৃষ্ঠা ৪৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।