সূরাঃ আ'রাফ ৭ 88৭ পারাঃ ৯ এটা ছিল বানী ইসরাঈলের মধ্যকার একটি লোক ৷ তার নাম ছিল বালআ'ম ইবনে বাউর।” কাতাদা (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, তার নাম ছিল সায়ফী ইবনে রাহিব। কা’ব (রঃ) বলেন যে, সে ছিল বালকাবাসী এক লোক । সে ইসমে আ’যম জানতো । সে ইয়াহুদী আলিমদের সাথে বায়তুল মুকাদ্দাসে অবস্থান করতো ৷ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, সে ছিল ইয়ামনের অধিবাসী ৷ আল্লাহ তা'আলা তাকে স্বীয় নিদর্শনাবলী ও কারামাত দান করেছিলেন কিন্তু সে এগুলোর মর্যাদা দেয়নি । তার প্রার্থনা কবুল করা হতো । জনগণ বিপদ-আপদের সময় আল্লাহ তা'আলার নিকট প্রার্থনার জন্যে তাকেই আগে বাড়িয়ে দিতো ৷ আল্লাহর নবী হযরত মুসা (আঃ) দ্বীনের তাবলীগের জন্যে তাকে মাদইয়ান দেশে প্রেরণ করেন। সেখানকার বাদশাহ তাকে নিজের পক্ষে করে নেয় এবং বহু উপঢৌকন প্রদান করে। সে বাদশাহর দ্বীন কবুল করে নেয় এবং হযরত মূসা (আঃ)-এর দ্বীন পরিত্যাগ করে। তার নাম ছিল বালআ’ম । আবার এটাও বলা হয়েছে যে, সে হচ্ছে উমাইয়া ইবনে আবি সালাত । খুব সম্ভব এটা বলার উদ্দেশ্য এই হবে যে, এই উমাইয়াও এ লোকটির সাথে সাদৃশ্যযুক্ত ছিল । এই লোকটিও পূর্ববর্তী শরীয়তের জ্ঞান রাখতো । কিন্তু ওটা থেকে সে উপকার গ্রহণ করেনি । সে নবী (সঃ)-এর যুগও পেয়েছিল। রাসূলুল্লাহ (রঃ)-এর নিদর্শনগুলো সে স্বচক্ষে দেখেছিল এবং তার মু'’জিযাগুলো অবলোকন করেছিল । সে হাজার হাজার লোককে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতে দেখেছে কিন্তু মুশরিকদের সাথে মেলামেশা, তাদের মধ্যে তার সম্মান ও মর্যাদা এবং নেতৃত্ব লাভ তাকে ইসলাম ও সত্য গ্রহণ থেকে বিরত রাখে। বদর যুদ্ধে নিহত কাফিরদের জন্যে বড় বড় শোক গাথা সে রচনা করেছিল । তার মুখ তো ঈমান এনেছিল, কিন্তু তার অন্তর মুমিন হয়নি । খুব সম্ভব এই সমুদয় ঘটনা উমাইয়া ইবনে আবি সালাতের সাথেই সম্পর্কযুক্ত, বালআ’মের সাথে নয় । বালআ’মের বর্ণনা কুরআন কারীমের মধ্যে এইভাবে হচ্ছে- ‘আমি তাকে আমার নিদর্শনসমূহ অর্থাৎ কারামাত দান করেছিলাম । কিন্তু সে তা থেকে সরে পড়ে অর্থাৎ বঞ্চিত হয়।’ আল্লাহ তা'আলা তাকে তিনটি দু‘আর অধিকার দিয়েছিলেন যে, সেগুলো কবুল হবে তার একটি স্ত্রী ও একটি পুত্র ছিল । তার স্ত্রী তাকে বললোঃ “তুমি আমার জন্যে একটি দুআ নির্দিষ্ট করে নাও” । সে বললো, “আচ্ছা, কি দু‘আ বল!” স্ত্রী বললোঃ “আল্লাহর নিকট দু‘আ কর যে, আল্লাহ তা'আলা যেন আমাকে বানী ইসরাঈলের মধ্যে সবচেয়ে সুন্দরী করে ১. এটা আব্দুর রায্যাক (রঃ) হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণনা করেছেন। www.iscalibrary.com
— পৃষ্ঠা ৪৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।