সূরাঃ আ'রাফ ৭ ৪৩১ পারাঃ ৯ ছিল এবং তাদের বিরুদ্ধাচরণ করতো । তারা বলতোঃ “ধ্বংসের সন্মুখীন এই দলটিকে উপদেশ দিয়ে লাভ কি?” এর দ্বারা এটা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, এই দ্বিতীয় দলটিকে শাস্তিতে শরীক করা যেতে পারে না। আমার এ কথা শুনে হযরত ইবনে আব্বাস (রাঃ) এতো খুশী হলেন যে, তিনি আমাকে দু’টি ভাল কাপড় পুরস্কার দিলেন।”” কথিত আছে যে, শনিবার দিন মাছগুলোকে নদীর ধারে ধারে বহু সংখ্যায় দেখা যেতো ৷ আর যখন সন্ধ্যা হয়ে যেতো তখন পরবর্তী শনিবার না আসা পর্যন্ত মাছগুলোকে আর দেখা যেতো না । একদা একটি লোক জালের দড়ি ও পেরেক নিয়ে নদীতে গেল এবং জাল পেতে আসলো । শনিবার দিন একটি বড় মাছ জালে আটকা পড়ে গেল । শনিবার গত হয়ে যখন রবিবারের রাত আসলো তখন সে মাছটি ধরে এনে রান্না করলো এবং খেতে লাগলো । রান্না করা মাছের সুগন্ধ পেয়ে লোকেরা তার কাছে দৌড়িয়ে আসলো এবং তাকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করলো যে, সে একটি মাছ ধরে এনেছিল। পরবর্তী শনিবার আসলে সে পুনরায় এ কাজই করলো এবং রবিবারে ওটাকে ভূনা করে খেলো ৷ মাছের গন্ধ পেয়ে লোকেরা পুনরায় তার কাছে দৌড়িয়ে আসলো এবং সে মাছ কোথায় পেলো তা জিজ্ঞেস করলো । সে উত্তরে বললোঃ “আমি যা করছি তোমরাও তা-ই কর।” তারা জিজ্ঞেস করলোঃ “তুমি কি কি করে থাক?” উত্তরে সে নিজের কৌশলের কথা বলে দিলো। অন্যান্য লোকেরাও তখন এ কৌশলের উপর কাজ করতে লাগলো। শেষ পর্যন্ত কাজটি সাধারণভাবে হতে লাগলো । রাখতো । রাতের মধ্যেই তাদের আকৃতির পরিবর্তন ঘটে । তাদের প্রতিবেশী গ্রামের লোকেরা, যারা জীবিকা অন্বেষণে সকালে এঁ শহরের মধ্যে প্রবেশ করতো, দরজা বন্ধ দেখলো । বহুক্ষণ ধরে ডাকলো, কিন্তু কোন উত্তর পেলোনা। বাধ্য হয়ে তারা দেয়ালের উপর চড়লো। দেখে যে, তারা বানরে পরিণত হয়েছে। তারা লোকগুলোর নিকটে এসে তাদেরকে জড়িয়ে ধরলো। সূরায়ে বাকারায় আমরা এটা বিস্তারিতভাবে বর্ণনা করেছি । ওখানে দেখে নেয়াই যথেষ্ট । অন্য একটি উক্তি এও রয়েছে যে, নীরবতা অবলন্বনকারী দলটিও শাস্তিতে পতিত হয়েছিল ৷ কেননা, তারা পাপীদেরকে মাছ ভাজতে ও খেতে দেখেও নিষেধ করতো না । শুধু একটি দল নিষেধ করেছিল। শেষ পর্যন্ত পাপীদের কাজ ১.এটা আবদুর রাযযাক (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে তাখরীজ করেছেন । www.iscalibrary.com
— পৃষ্ঠা ৪৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।