সূরাঃ আ'রাফ ৭ ৪২৮ পারাঃ ৯ ইরশাদ হচ্ছে যে, এই জনপদবাসী তিন ভাগে ভাগ হয়েছিল প্রথম প্রকার কাজ করে বসেছিল । যেমন সূরায়ে বাকারায় আলোচিত হয়েছে। দ্বিতীয় প্রকার হচ্ছে এ লোকেরা যারা এ পাপী লোকদেরকে এঁ পাপ কার্য করতে নিষেধ করেছিল এবং নিজেরা এ কাজ থেকে দূরে রয়েছিল । আর তৃতীয় প্রকার হচ্ছে এ দল যারা এ ব্যাপারে সম্পূর্ণ নীরব ছিল। যারা নিজেরা এ কাজে লিপ্ত হয়নি বটে, কিন্তু যারা এ কাজে লিপ্ত হয়ে পড়েছিল তাদেরকে নিষেধও করেনি । বরং যারা নিষেধ করেছিল তাদেরকে তারা বলেছিলঃ “যে লোকদেরকে আল্লাহ ধ্বংস করতে চান বা শাস্তি দিতে চান তাদেরকে উপদেশ দিয়ে লাভ কি? তোমরা তো জানছো যে এরা শাস্তি পাওয়ার যোগ্য হয়ে গেছে। সুতরাং এদের ব্যাপারে উপদেশ মোটেই ক্রিয়াশীল হবে না ।” নিষেধকারীরা জবাবে বলেছিলঃ “আমরা তো কমপক্ষে আল্লাহর কাছে এ কৈফিয়ত দিতে পারবো যে, আমরা তাদেরকে নিষেধ করেছিলাম । কেননা, ভাল কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা কর্তব্য তো বটে ৷” কেউ কেউ মায়্জেরাতান শব্দকে মায়্জেরাতুন পড়েছেন। অর্থাৎ এটা ওযর ৷ আর মায়্জেরাতান পড়লে অর্থ হবে- “আমরা ওযরের খাতিরে নিষেধ করছি। আর এতে বিস্ময়ের কিছুই নেই যে, তারা হয়তো এ কাজ থেকে বিরত থাকবে এবং আল্লাহ তা'আলার কাছে তাওবা করবে।” আল্লাহ পাক বলেন-কিন্তু তারা যখন তাদের উপদেশ গ্রহণ করলো না, বরং এ পাপ কার্য করতেই থাকলো তখন এঁ কাজ করতে নিষেধকারীদেরকে তো আমি বাচিয়ে নিলাম, কিন্তু এ পাপ কার্যে লিপ্ত যালিমদেরকে আমি পাকড়াও করলাম ং যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করলাম । এখানে নিষেধকারীদের মুক্তি ও পাপীদের ধ্বংসের কথা বলা হয়েছে। কিন্তু যারা এঁ পাপকার্যে জড়িতও হয়নি এবং নিষেধও করেনি তাদের ব্যাপারে নীরবতা অবলম্বন করা হয়েছে। কেননা, কাজ যেমন হবে প্রতিদান তেমনই হবে। সুতরাং তারা প্রশংসার যোগ্য হলো না কারণ তারা প্রশংসার যোগ্য কাজ করেনি। আর তারা নিন্দারও পাত্র হলো না, কেননা, তারা এ পাপকার্যে জড়িত হয়নি। তবে তারা মুক্তি পেয়েছিল কি ধ্বংস হয়েছিল এ ব্যাপারে ইমামদের মধ্যে মতানৈক্য রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, মাছ শনিবারে খুবই বেশী আসতো, কিন্তু অন্যান্য দিনে আসতো না । এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তাদের মধ্যে কতক লোক শনিবারও মাছ ধরতে শুরু করে। কতক লোক তাদেরকে বলেঃ “আজকের দিন তো মাছ ধরা হারাম ৷” কিন্তু তাদের অবাধ্যতা www.iscalibrary.com
— পৃষ্ঠা ৪২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।