সূরাঃ আ'রাফ ৭ ৪১৬ পারাঃ ৯ হযরত জুবাইর ইবনে মুতইম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার ব্যবসা উপলক্ষে সিরিয়া অভিমুখে যাত্রা শুরু করি। যখন আমি সিরিয়ার নিকটবর্তী হই তখন একটি লোকের সাথে আমার সাক্ষাৎ হয়। সে আমাকে জিজ্ঞেস করে- “তোমাদের দেশে কোন একজন লোক নবী হয়ে এসেছেন কি?” আমি উত্তরে বলি, হ্যা । সে জিজ্ঞেস করে-“তুমি তার ছবি চিনতে পারবে কি?” আমি উত্তর দেই, হ্যা। তখন সে আমাকে এমন একটি ঘরে নিয়ে গেল যেখানে অনেকগুলো ছবি ছিল। কিন্তু আমি সেখানে আমাদের নবী (সঃ)-এর ছবি দেখতে পেলাম না। আমরা এ সম্পর্কেই আলাপ আলোচনা করছিলাম এমন সময় একটি লোক এসে বললোঃ “ব্যাপার কি?” আমরা এ সংবাদ দিলে সে আমাদেরকে তার বাড়ীতে নিয়ে গেল । তার ঘরে প্রবেশ করেই আমি নবী (সঃ)-এর ছবি দেখতে পেলাম। ছবিতে এও দেখলাম যে, নবী (সঃ)-এর পেছনে একটি লোক দাড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তার পেছনে তাকে ধরে যে লোকটি দাড়িয়ে আছে সে কে? সে উত্তরে বললোঃ “এঁ লোকটি নবী নয়। কিন্তু যদি তার পরে অন্য কেউ নবী হতো তবে এই লোকটিই হতো । তার পরে অন্য কোন নবী আসবেন না । কিন্তু এই লোকটি তার স্থলাভিষিক্ত হ্বে।” হযরত উমার (রাঃ)-এর মুআয্যিন হযরত আকরা (রাঃ) বলেন, একদা হযরত উমার (রাঃ) আমাকে একজন খ্ৰীষ্টান পাদ্রীকে ডেকে আনার জন্যে প্রেরণ করেন। আমি তাকে ডেকে আনলে তিনি তাকে জিজ্ঞেস করেনঃ “তোমরা তোমাদের কিতাবে আমার বর্ণনাও পাও কি?” সে উত্তরে বলেঃ “হ্যা । কিতাবে আপনাকে ‘কারণ’ বলা হয়েছে।” হযরত উমার (রাঃ) তখন স্বীয় ছড়িটি উঠিয়ে নিয়ে তাকে জিজ্ঞেস করলেনঃ “কারণ এর অর্থ কি?” সে উত্তর দেয়, “এর অর্থ হচ্ছে লৌহ মানব ৷” হযরত উমার (রাঃ) পুনরায় তাকে জিজ্ঞেস করেনঃ “আমার পরে কে হবে?” সে জবাবে বলেঃ “হ্যা, আপনার পরে আপনার স্থলাভিষিক্ত হবেন একজন সৎ লোক । কিন্তু তিনি স্বীয় আত্মীয়-স্বজনকে প্রাধান্য দিবেন” একথা শুনে উমার (রাঃ) বলে উঠলেন, “আল্লাহ হযরত উসমান (রাঃ)-এর উপর দয়া করুন৷’ একথা তিনি তিনবার বললেন তারপর তিনি এঁ পাদ্রীকে জিজ্ঞেস করলেনঃ “এরপর কে হবে?” সে উত্তর দিলোঃ “লৌহ খণ্ডের মতো এক ব্যক্তি ৷” হযরত উমার (রাঃ) বুঝে ফেললেন যে, এর দ্বারা হযরত আলীকে বুঝানো হয়েছে। তিনি স্বীয় মাথা ধরে আফসোস করতে লাগলেন। পাদ্রী বললোঃ “হে আমীরুল মুমিনীন! তিনি সৎ খলীফা হবেন। কিন্তু তিনি এমন এক সময় খলীফা হবেন যখন তরবারী কোষ থেকে বের করে নেয়া হবে এবং রক্ত প্রবাহিত হবে।” www.iscalibrary.com
— পৃষ্ঠা ৪১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।