তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ 8১৪ পারাঃ ৯ চিহ্ন প্ৰকাশমান । তিনি বললেনঃ “ইনি হলেন হযরত লূত (আঃ) ৷” তারপর তিনি একটা সাদা বর্ণের রেশমী কাপড় বের করলেন । তাতে যে মানুষের ফটো ছিল তা ছিল সেনালী বর্ণের । দেহ লম্বা ছিল না । গাল ছিল হালকা পাতলা এবং চেহারা ছিল সুন্দর । তিনি বললেনঃ “ইনি ইসহাক (আঃ) ৷” এরপর তিনি আর একটি দরজা খুললেন এবং ওর মধ্য থেকে একটি সাদা রেশমী কাপড় বের করে আমাদেরকে দেখালেন । এর আকৃতি হযরত ইসহাক (আঃ)-এর আকৃতির সাথে খুবই সাদৃশ্যযুক্ত ছিল। তিনি বললেনঃ “ইনি হযরত ইয়াকুব (আঃ) ৷” তারপর তিনি কালো রেশমী কাপড়ের আর একটি ফটো দেখালেন । ওটার ছিল গৌর বর্ণ, সুন্দর চেহারা, মুখমণ্ডলে ওজ্জবল্য, আন্তরিকতা ও বিনয়ের লক্ষণ পরিস্কুট এবং বর্ণ কতকটা লাল । বললেনঃ “ইনি হলেন হযরত ইসমাঈল (আঃ) ৷” এরপর আর একটি বাক্স হতে আর একটি সাদা রেশমী কাপড় বের করলেন যার মধ্যকার ছবিটি হযরত আদম (আঃ)-এর ছবির সাথে সাদৃশ্যযুক্ত ছিল । চেহারায় যেন সূর্য চমকাচ্ছে। বললেনঃ “ইনি হযরত ইউসুফ (আঃ) ৷” তারপর আর একটি ছবি বের করলেন। ওটার ছিল লাল রং, পুরু পায়ের গোছা, বড় বড় চোখ, বড় পেট ও বেটে দেহ । বললেনঃ “ইনি হযরত দাউদ (আঃ)।” এরপর আরও একটি ছবি বের করলেন । ওটার ছিল মোটা উক্ু, লম্বা পা এবং তিনি ঘোড়ার উপর সওয়ার ছিলেন বললেনঃ “ইনি হযরত সুলাইমান (আঃ) ৷” অতঃপর তিনি আরও একটি ছবি বের করলেন। ওটা ছিল বয়সে যুবক, দাড়ি ছিল কালো, চুলগুলো ছিল ঘন, চক্ষুগুলো সুন্দর এবং চেহারাতেও সৌন্দর্য বিরাজ করছিল । সম্ৰাট বললেনঃ “ইনি হলেন হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ) ।” আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনি এই ছবিগুলো পেলেন কোথায়? আমাদের বিশ্বাস যে, এগুলো অবশ্যই নবীদেরই ছবি। কেননা, আমরা আমাদের নবী (সঃ)-এর ছবি সঠিকভাবেই পেয়েছি । উত্তরে তিনি বললেনঃ “হযরত আদম (আঃ) আল্লাহ তা'আলার নিকট আবেদন করেছিলেন- ‘হে আল্লাহ! আমার নবী সন্তানদেরকে আমাকে দেখিয়ে দিন৷’ আল্লাহ তা'আলা তখন এঁ নবীদের ফটোগুলো হযরত আদম (আঃ)-কে প্রদান করেছিলেন। এগুলোকে হযরত আদম (আঃ) পাশ্চাত্য দেশে রক্ষিত রেখেছিলেন। যুলকারনাইন ওগুলোকে বের করেন এবং হযরত দানইয়াল (আঃ)-এর হাতে সমর্পণ করেন।” অতঃপর সম্রাট বললেনঃ “আমি তো চাচ্ছিলাম যে, নিজের রাজ্য ছেড়ে দিয়ে তোমাদের কোন এক নগণ্য লোকের গোলাম হয়ে থাকি যে পর্যন্ত না আমার মৃত্যু হয়।” www.iscalibrary.com

— পৃষ্ঠা ৪১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।