তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ আ'রাফ ৭ 8৪১৩ পারাঃ ৯ করলেন । তাতে একটি লাল ছবি নির্মিত ছিল এবং সেটা ছিল একটি মানুষের ছবি । মানুষটির চোখগুলো ছিল বড় বড়, উরু ছিল মোটা, দাড়ি ছিল লম্বা ও ঘন । চুলগুলো ছিল দু’ভাগে বিভক্ত, অত্যন্ত সুন্দর ও দীর্ঘ । সমাট আমাদেরকে জিজ্ঞেস করলেনঃ “ইনি কে তা জান কি?” আমরা উত্তর দিলাম, না। তিনি বললেনঃ “ইনি হলেন হযরত আদম (আঃ) । তার দেহে অনেকগুলো চুল ছিল।” এরপর তিনি আর একটি বাক্সের তালা খুললেন। ওর মধ্য থেকে একটি কালো রেশমী কাপড় বের করলেন । তাতে একটি গৌর বর্ণের মানুষের ছবি বানানো ছিল। মানুষটির ছিল কুঞ্চিত কেশ, লাল চক্ষু, বড় মাথা এবং সুন্দর দাড়ি । বাদশাহ বললেনঃ “ইনি হচ্ছেন হযরত নূহ (আঃ) ৷” তারপর আর একটি বাক্স থেকে তিনি আর একটি ফটো বের করলেন । ওটার রং ছিল গৌর, চোখগুলো সুন্দর ছিল, কপাল ছিল চওড়া, চেহারা ছিল খাড়া, দাড়িগুলো ছিল সাদা এবং মুখটি ছিল হাস্যময়। সম্রাট জিজ্ঞেস করলেনঃ “জান ইনি কে? ইনি হলেন হযরত ইবরাহীম (আঃ)-।'” তিনি আর একটি বাক্স খুললেন । তাতে ছিল একটি উজ্জ্বল গৌর বর্ণের ছবি। ওটা ছিল হযরত মুহাম্মাদ (সঃ)-এর ফটো । বাদশাহ জিজ্ঞেস করলেনঃ “এই লোকটিকে চেনো কি?” আমরা বললামঃ হ্যা, ইনি হচ্ছেন হযরত মুহাম্মাদ (সঃ) । তার ছবিটি দেখে আমরা আবেগে অভিভূত হয়ে পড়লাম । বাদশাহ বললেনঃ “আল্লাহ জানেন যে, ইনিই হচ্ছেন হযরত মুহাম্মাদ (সঃ)!” তারপর তিনি দাড়িয়ে গেলেন এবং বলে উঠলেনঃ “আল্লাহর শপথ! ইনিই কি তিনি?” আমরা উত্তরে বললামঃ “হ্যা, ইনিই তিনি। এই ছবিটি দেখে আপনি মনে করে নেন যে তাঁকেই দেখেছেন।” তারপর তিনি কিছুক্ষণ ধরে অত্যন্ত মনোযোগের সাথে ছবিটির দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেনঃ “এটা ছিল শেষ বাক্স। কিন্তু এটাকে সর্বশেষ দেখাবার পরিবর্তে মধ্যভাগে দেখালাম তোমাদের সত্যতা পরীক্ষা করার জন্যে!” এরপর তিনি আর একটি ছবি বের করলেন । ওটা ছিল গোধূম বর্ণের এবং নরম ও পাতলা আকৃতি বিশিষ্ট । কেশগুলো ছিল কুঞ্চিত, চোখগুলো ছিল বসা বসা, দৃষ্টি ছিল তীক্ষু এবং ওষ্ঠ ছিল মোটা । তিনি বললেনঃ “ইনি হলেন হযরত মূসা (আঃ)!” ওরই সাথে মিলিত আর একটি ছবি ছিল। এটা ছিল আকারে ওরই সাথে সাদৃশ্যযুক্ত। কিন্তু এটার চুলগুলো ছিল তৈলাক্ত ও চিরুনীকৃত | কপাল ছিল চওড়া এবং চোখগুলো বড় বড় । তিনি বললেনঃ “ইনি হলেন হযরত হারূন ইবনে ইমরান (আঃ) ৷” তারপর আর একটি বাক্স থেকে তিনি আর একটি ফটো বের করলেন। ওটার ছিল গোধূুম বর্ণ, দেহের উচ্চতা মধ্যম, সোজা কেশ এবং চেহারায় দুঃখ ও ক্রোধের www.iscalibrary.com

— পৃষ্ঠা ৪১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।