সূরাঃ আ'রাফ ৭ 8৪১২ পারাঃ ৯ কেন?” তার কাছে একজন আরবী ভাষায় পারদর্শী দো-ভাষী বিদ্যমান ছিলেন। আমরা তার মাধ্যমে বললাম, আমরা পরস্পর যে সালাম আদান প্রদান করি তা আপনার জন্যে শোভনীয় নয় এবং আপনাদের পারস্পরিক আদব ও সালামের রীতিও আমাদের জন্যে উপযুক্ত নয় যে, সেই রীতিতে আমরা আপনাকে সন্মান প্রদর্শন করবো । তিনি বললেনঃ “তোমাদের পারস্পরিক সালাম কিরূপ?” আমরা উত্তরে বললামঃ 34 ের্][ অর্থাৎ আপনার উপর শাস্তি বর্ষিত হোক। তিনি থাক?’’ আমরা জবাবে বললাম, এভাবেই । তিনি আবার প্রশ্ব করলেনঃ “তিনি কিভাবে উত্তর দেন?” আমরা বললাম, তিনি এই শব্দগুলো দ্বারাই উত্তর দিয়ে থাকেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেনঃ “তোমাদের সন্মানিত না'রা কি?” আমরা উত্তর দিলামঃ Ml 2 £4) 4/490 বু হচ্ছে আমাদের সন্মানিত ও প্রসিদ্ধ না'রা। যখন আমরা এটা উচ্চেঃস্বরে বললাম তখন সারা প্রাসাদ কেঁপে উঠলো। শেষ পর্যন্ত তিনি মাথা উঠিয়ে দেখতে লাগলেন যে, না জানি ঘরের ছাদ ভেঙ্গেই পড়ে না কি! তিনি বললেনঃ “তোমরা যে এই কথাটি বললে যার ফলে ঘর নড়ে উঠলো, তাহলে যখন তোমরা নিজেদের বাড়ীতে এটা পড় তখন তোমাদের ঘরও কেঁপে উঠে না কি?” আমরা উত্তরে বললাম, না তো । আমরা আপনার প্রাসাদ ছাড়া এমনটি হতে তো আর কখনো দেখিনি ৷ তিনি বললেনঃ “হায়! যদি তোমাদের সব জিনিসও কেঁপে উঠতো এবং এই না’'রার জোরে আমার অর্ধেক রাজ্য হাত ছাড়া হয়ে যেতো এবং বাকী অর্ধেক টিকে থাকতো তবে কতইনা ভাল হতো ৷” আমরা জিজ্ঞেস করলাম, তা কেন? তিনি জবাবে বললেনঃ “নবুওয়াতের বিষয়টি মজবুত ও প্রতিষ্ঠিত হয়ে যাওয়া অপেক্ষা এটাই আমার কাছে সহজতর ৷” তারপর তিনি আমাদের আগমনের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন । আমরা তাবলীগের উদ্দেশ্যের কথা বলেদিলাম । তিনি জিজ্ঞেস করলেনঃ “তোমাদের নামায রোযা কেমন?” আমরা সবকিছুই জানিয়ে দিলাম । অতঃপর তিনি আমাদেরকে বিদায় দিলেন এবং অতিথিশালায় অবস্থান করতে বললেন। তিনি উত্তমরূপে আমাদের মেহমানদারী করলেন। তথায় আমরা তিন দিন অবস্থান করলাম । পুনরায় তিনি এক রাত্রে আমাদেরকে ডেকে পাঠালেন এবং আমাদের আগমনের কারণ জিজ্ঞেস করলেন। আমরা আমাদের আগমনের উদ্দেশ্যের কথা পুনরাবৃত্তি করলাম । ঃপর তিনি স্বর্ণ-রৌপ্য জড়ানো একটা খুব বড় জিনিস চেয়ে পাঠালেন । তাতে ছোট ছোট প্রকোষ্ঠ নির্মিত ছিল এবং সবগুলো তালাবদ্ধ ছিল । তিনি একটি কক্ষের তালা খুললেন এবং ওর মধ্য থেকে একটি কালো রেশমী কাপড় বের www.iscalibrary.com
— পৃষ্ঠা ৪১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।