তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ ৪০৬ পারাঃ ৯ ইবনে উবাইদ নামক একজন বর্ণনাকারী রয়েছেন। তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে অপরিচিত ব্যক্তি । ইবনে জারীর (রঃ) বলেনঃ “এ লোকগুলোর উপর শাস্তি অবতীর্ণ হওয়ার কারণ ছিল এই যে, তাদের সামনে গো-বৎসের পূজা চলছিল, অথচ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছিল । তাদের কওমকে তারা এ শিরকের কাজ থেকে নিষেধ পর্যন্ত করেনি।” এই জন্যেই হ্যরত মুসা (আঃ) তাদেরকে নির্বোধ নামে অভিহিত করেছেন । তাদের ব্যাপারে তিনি বলেছিলেনঃ “হে আল্লাহ! এটা আপনার একটা পরীক্ষা ৷” নিম্নরূপে তিনি আল্লাহ তাআলার সা ও গুণকীৰ্তন করেছিলেনঃ “হে আল্লাহ! এটাতো আপনার পক্ষ থেকে একটা পরীক্ষা । একমাত্র আপনারই হুকুম চলে থাকে। আপনি যা চান তাই হয়৷ হিদায়াত দান ও পথত্রষ্টকরণ আপনারই হাতে । আপনি যাকে সুপথ প্রদর্শন করেন তাকে কেউ কুপথ দেখাতে পারে না । আপনি যাকে দান থেকে বিমুখ করেন তাকে কেউ দান করতে পারে না৷ পক্ষান্তরে আপনি যাকে দান করেন তা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। রাজ্যের মালিক আপনিই ৷ হুকুম দেয়ার অধিকার একমাত্র আপনারই রয়েছে। খাল্‌ক ও আমর আপনার পক্ষ থেকেই হয়ে থাকে।” এরপর মূসা (আঃ) আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করেনঃ “হে আল্লাহ! আপনিই আমাদের অলী বা অভিভাবক । সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন ও আমাদের উপর দয়া করুন । কেননা, আপনিই তো হচ্ছেন সর্বোত্তম ক্ষমাশীল ৷” ££ শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা, গোপন করা এবং পাপের কারণে পাকড়াও না করা৷ আর £,/%£ এর সঙ্গে যখন £5; যুক্ত হয় তখন ভাবার্থ হয় ক্ষমা করে দেয়ার পর আল্লাহ তা'আলার তাকে আগামীতে পুনরায় পাপে জড়িত না করা। “হে আল্লাহ! আমাদের জন্যে এই দুনিয়াতেও কল্যাণ নির্ধারিত করে দিন এবং আখেরাতেও কল্যাণ নির্ধারিত করুন৷” 4 -এর তাফসীর সূরায়ে বকিরিয় হয়ে গোছে। "মিরা ডাওরা করেছি এবং আপনার চিট পরত্যরিত্র করেছি” হযরত আলী (রাঃ) বলেন যে, বানী ইসরাঈল এ)! 6. বলেছিল বলেই তাদের নাম ইয়াহুদী হয়ে গেছে।” ১. এটা ইবনে জারীর তাখরীজ করেছেন। ইবনে কাসীর (রঃ) বলেন যে, এর জহির আলজাকী নামক বর্ণনাকারী দুর্বল । www.iscalibrary.com

— পৃষ্ঠা ৪০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।