তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ ৪০২ পারাঃ ৯ এটা তো আহমাদ (সঃ)-এর উন্মত হবে৷” মূসা (আঃ) পুনরায় বললেনঃ “হে আমার প্রভু! এ উম্মত আপনার প্রত্যেক কিতাবের উপর ঈমান আনবে, তারা পথভ্রষ্ট ও কাফিরদের সাথে যুদ্ধ করবে এমন কি তারা কানা দাজ্জালের সাথেও যুদ্ধ করবে । হে আমার মা’বুদ! এদেরকে আমার উম্মত করুন!” আল্লাহ বললেনঃ “এরা হবে আহমাদ (সঃ)-এর উম্মত ৷” মূসা (আঃ) আবার বললেনঃ “হে আল্লাহ! এই ফলকগুলোতে এমন উম্মতের উল্লেখ রয়েছে যারা তাদের নযরানা ও সাদকা নিজেরাই খেতে পাবে। অথচ এই উন্মতের পূর্ববর্তী উন্মতবর্গের এই অবস্থা ছিল যে, তারা কোন সাদকা বা নযর পেশ করলে তা যদি কবুল হতো তবে আল্লাহ প্রেরিত আগুনে তা খেয়ে ফেলতো ৷ আর কবূল না হলেও তারা তা খেতে পারতো না, বরং পশু পাখী এসে তা খেয়ে ফেলতো। ফলকের মধ্যে উল্লিখিত উন্মতের ধনী লোকদের নিকট থেকে সাদকা আদায় করে তা গরীবদের মধ্যে বন্টিত হবে। হে আল্লাহ! এদেরকে আমারই উম্মত করুন!” আল্লাহ বললেনঃ “এরা হবে আহমাদ (সঃ)-এর উন্মত” হযরত মূসা (আঃ) পুনরায় আরয করলেনঃ “হে আমার প্রতিপালক! আমি এই ফলকগুলোর মধ্যে এমন উন্মত পাচ্ছি যে, তারা যদি কোন ভাল কাজের ইচ্ছা করে কিন্তু কার্যে পরিণত করতে না পারে তবুও তাদেরকে একটা পুণ্য দেয়া হবে। আর যদি কার্যে পরিণত করতে পারে তবে দশটি পুণ্য তাদেরকে প্রদান করা হবে, এমন কি তা বৃদ্ধি পেতে পেতে সাতশ’ পর্যন্ত পৌঁছে যাবে। হে আল্লাহ! এদেরকে আমার উম্মত করুন!” আল্লাহ বললেনঃ “তারা আহমাদ (সঃ)-এর উম্মত হবে।” আবার হযরত মূসা (আঃ) বললেনঃ “হে আমার প্রভু! ফলকগুলোর মধ্যে এমন উম্মত দেখা যাচ্ছে যারা অন্যদের জন্যে সুপারিশ করবে এবং অন্যদের পক্ষ থেকেও তাদের জন্যে সুপারিশ করা হবে। হে আল্লাহ! এদেরকে আমারই উম্মত করুন৷” আল্লাহ বলেনঃ “না, বরং তারা হবে আহমাদ (সঃ)-এর উন্মত ।” কাতাদা (রঃ) বলেন যে, মূসা (আঃ) তখন প্রস্তর ফলকগুলো রেখে দিলেন এবং বললেনঃ “হে আল্লাহ! আমাকে আহমাদ (সঃ)-এর উন্মতের অন্তর্ভুক্ত করে নিন৷” ১৫৫ ৷ মূসা (আঃ) তার সমশ্প্দায় PE OTS হতে সত্তরজন নেতৃস্থানীয় 42,3) ৯;-১০০ লোক আমার নির্ধারিত স্থানে , 2. Good ds ALIA AD sr সমবেত হওয়ার জন্যে নির্বাচন ls Gli) 2) Oe করে নিলো, যখন এই 2 লোকগুলো একটি কঠিন ৩5791 Eg pe EY ভূকম্পনে আক্রান্ত হলো তখন " www.iscalibrary.com

— পৃষ্ঠা ৪০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।