তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ ৩৮১ পারাঃ ৯ ফিরাউনের কওমের উপর পর্যায়ক্রমে নিদর্শনাবলীর আগমন এবং একের পর এক শাস্তি অবতরণ সত্বেও তারা অবাধ্যতা ও গুদ্ধত্যের উপরেই প্রতিষ্ঠিত থাকলো । ফলে তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দেয়া হলো । সেখানে মুসা (আঃ)-এর জন্যে রাস্তা বানিয়ে দেয়া হলো। তিনি এঁ রাস্তায় নেমে পড়লেন । তাকে পার করিয়ে নেয়া হলো তার সাথে বানী ইসরাঈলও ছিল। অতঃপর ফিরাউন এবং তার সেনাবহিনীও তাদের অনুসরণ করে এ পথে নেমে পড়লো । যখনই তারা মাঝ দরিয়ায় পৌছেছে তখনই দু’দিকের পানি মিলে গেল এবং তারা ডুবে মরলো ৷ এটা ছিল আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করা এবং ওগুলোর প্রতি উদাসীন থাকারই ফল । আল্লাহ তা'আলা সংবাদ দিচ্ছেন যে, তিনি বানী যাদেরকে অত্যন্ত দুর্বল মনে করা হতো এবং যারা দুর্বল হওয়ার কারণে ফিরাউনের গোলামী করতো । যেমন আল্লাহ পাক বলেনঃ “আমি এ কওমের উপর ইহ্‌সান করতে চাই যাদেরকে দুর্বল মনে করা হয়। আমি তাদেরকে বাদশাহ্‌ ও সরদার বানাতে চাই । তাদেরকে আমি আমার যমীনের উত্তরাধিকারীরূপে গণ্য করবো । আর ফিরাউন ও তার কওযম যে শাস্তির আশংকা করতো এঁ শাস্তিই আমি তাদের উপর নাযিল করবো!” আর এক জায়গায় তিনি বলেনঃ “তারা ছেড়ে গিয়েছিল কতই না উদ্যান ও প্রস্ববণ! শস্যক্ষেত ও মনোরম আবাস! তারা সানন্দে উপভোগ করতো পার্থিব সম্পদ । আমি অপর গোত্রকে এর উত্তরাধিকারী বানিয়েছি।” হাসান বসরী (রঃ) ও কাতাদা (রঃ) 54 ও £% দ্বারা শাম বা সিরিয়া দেশ বুঝিয়েছেন। আল্লাহ তা'আলার কল্যাণময় বাণী বানী ইসরাঈল জাতি সম্পর্কে পূর্ণ হলো, কেননা তারা ধৈর্যধারণ করেছিল। আল্লাহ তা'আলার সেই কথা ও প্রতিশ্রুতি হচ্ছে- ed 2220/97 a চর 22 ? $32 29,6 4d b20 9 2227 AFLAI397 Lhd errs, 3,7 9? ELE AS Ma 12032904 77 Lays 3 tb 0400 57 3 21 SG 0 OSS 3-05 plat EE ApS) অর্থাৎ “আমি এঁ সম্প্রদায়ের উপর অনুগ্রহ করতে চাই যাদেরকে দুর্বল মনে করা হয়। আমি তাদেরকে বাদশাহ্‌ ও নেতা বানাতে চাই ।* তাদেরকে আমি আমার যমীনের উত্তরাধিকারী বানিয়ে দেবো । আর ফিরাউন ও তার কওম যে শাস্তির আশঙ্কা করতো এ শাত্তিই আমি তাদের উপর নাযিল করবো।” (২৮৪৫-৬) ১. এটাও ইবনে জারীর (রঃ) ও অন্যান্য হতে বর্ণিত হয়েছে এবং এটাই প্রকাশমান। www.iscalibrary.com

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।