সূরাঃ আ'রাফ ৭ ৩৭৮ পারাঃ ৯ “}3 সম্পর্কে হ্যরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ওটা হচ্ছে গমের ভিতরের পোকা অথবা ওটা হচ্ছে ছোট, ছোট ফড়িং যার পালক থাকে না এবং উড়ে না । মুজাহিদ (রঃ) বলেন যে, 4 হচ্ছে কালো বর্ণের ক্ষুদ্র কীট বা মশা অথবা ওটা হচ্ছে এমন পোকা যা উটের গায়ে লেগে থাকা পোকা সদৃশ । বর্ণিত আছে যে, যখন মূসা (আঃ) ফিরাউনকে বলেছিলেনঃ “হে ফিরাউন! বানী ইসরাঈলকে আমার সাথে পাঠিয়ে দাও” । সেই সময় আল্লাহ তা'আলার পক্ষ থেকে ঝড় তুফান শুরু হয়েছিল এবং মুষলধারে বৃষ্টি বর্ষিত হচ্ছিল। ফিরাউন ও তার লোকেরা বুঝে নিয়েছিল যে, এটা আল্লাহর শাস্তি । তাই তারা বলেছিল- “হে মূসা! আল্লাহর নিকট দুআ করে এই ঝড়-তুফান বন্ধ করে দাও। আমরা তোমার উপর ঈমান আনবো এবং বানী ইসরাঈলকে তোমার সাথে পাঠিয়ে দেবো ৷” মূসা (আঃ) তখন দু‘আ করলেন । কিন্তু না তারা ঈমান আনলো, না বানী ইসরাঈলকে তার সাথে পাঠালো । এ বছর বৃষ্টিপাতের ফলে প্রচুর ফসল উৎপন্ন হলো । তারা তখন বলতে লাগলো- “বাঃ বাঃ! আমাদের আকাঙ্ষা তো এটাই ছিল!” কিন্তু ঈমান না আনার কারণে ফড়িংকে তাদের উপর চাপিয়ে দেয়া হলো । ওরা সমস্ত ক্ষেত খেয়ে ফেললো এবং শাক সবৃজী নষ্ট করে দিলো। তারা বুঝে নিলো যে, এখন আর কোন ফসল অবশিষ্ট থাকবে না । সুতরাং তারা মূসা (আঃ)-এর শরণাপন্ন হয়ে বললোঃ “হে মূসা (আঃ)! এই শাস্তিকে সরিয়ে দাও। আমরা ঈমান আনবো!” মূসা (আঃ)-এর দু‘আয় ফড়িং দূর হয়ে গেল। কিন্তু তথাপি তারা ঈমান আনলো না । বরং তারা ফসল ঘরে জমা করে রাখলো এবং বলতে শুরু করলো-“কি ভয়? শস্যের ঢেরি বাড়ীতে বিদ্যমান রয়েছে।” হঠাৎ গমের পোকার শাস্তি তাদের উপর পতিত হলো । এমন অবস্থা হলো যে, কেউ দশ সের গম পেষণের জন্যে নিয়ে গেলে তিন সেরও বাকী থাকতো না। আবার তারা হযরত মূসা (আঃ)-এর কাছে আযাব_সরানোর দরখাস্ত করলো এবং ঈমান আনয়নের অঙ্গীকার করলো। কিভু সেই } -এর শাস্তি দূর হওয়ার পরেও তারা বিরোধিতা করতেই থাকলো । কোন এক সময় হযরত মূসা (আঃ) ফিরাউনের সাথে মিলিত হয়েছিলেন এমন সময় ভেকের ডাক শোনা গেল। তিনি ফিরাউনকে বললেনঃ “তোমার উপর ও তোমার কওমের উপর একী শাস্তি!” সে বললোঃ “এতে তো ভয়ের কোনই কারণ নেই!” কিন্তু সন্ধ্যা হতে না হতেই জনগণের সারা দেহে ভেক লাফালাফি শুরু করে দিলো। কেউ কথা বলার জন্যে মুখ খুললে ভেক তার মুখে প্রবেশ করতো । পুনরায় তারা এ শাস্তি অপসারণের জন্যে মূসা (আঃ)-এর নিকট আবেদন জানালো কিন্তু সেই শাস্তি দূর হওয়ার পরেও তারা ঈমান আনলো না। এরপর নাযিল হলো রক্ত আযাব! তারা নদী www.iscalibrary.com
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।