তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ ৩৭৭ পারাঃ ৯ একটি লোক এঁ ঝীকের মধ্যে বর্ম পরিহিত অবস্থায় রয়েছে। যেই দিকে সে ইশারা করছে সেই দিকে এঁ ফড়িংগুলো সরে যাচ্ছে। এ লোকটি বার বার বলতে রয়েছে- দুনিয়া ও ওর মধ্যস্থিত সবকিছুই বাতিল ও মিথ্যা ৷” কাধী শুরাইহ্‌ (রঃ)-কে ফড়িং সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেনঃ “আল্লাহ ওকে ধ্বংস করুন! তার মধ্যে সাতটি শক্তিশালীর মাহাত্ম্য রয়েছে। ওর মাথা হচ্ছে ঘোড়ার, গর্দান হচ্ছে বলদের, বক্ষ সিংহের, বাহু গৃধিনীর, পা উটের, লেজ সাপের এবং গোট হা বুকিকের |. Ve UE) bb (৫৪ ৯৬) এই আয়াতটি সম্পর্কে আলোচনার সময় নিম্নের হাদীসটি বর্ণনা করা হয়েছে, আমরা রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে হজ্ব বা উমরার জন্যে যাচ্ছিলাম । এক দল ফড়িং-এর আমরা সম্মুখীন হই । আমরা খড়ি দিয়ে ওগুলোকে মারছিলাম, অথচ এ সময় আমরা ইহরামের অবস্থায় ছিলাম । আমরা এ কথা রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বলেনঃ “ইহরামের অবস্থায় সামুদ্রিক শিকারে কোন বাধা নেই ৷” হযরত আনাস (রাঃ) ও হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) যখন ফড়িং-এর উপর বদদুআ করে বলেনঃ “হে আল্লাহ! আপনি ছোট বড় সমস্ত ফড়িংকে ধ্বংস করে দিন, ওদের ডিমগুলো বরবাদ করে দিন, ওদের বংশ-সম্পর্ক ছিন্ন করুন এবং আমাদের থেকে কেড়ে নেয়া আহাৰ্য ওদের মুখ থেকে ছিনিয়ে নিন! নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।” তখন হযরত জাবির (রাঃ) তাকে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এগুলো তো আল্লাহর সেনাবাহিনী । অথচ আপনি ওগুলোর বংশ সম্পর্ক কেটে দেয়ার প্রার্থনা করছেন!” তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এগুলো সমুদ্রের মাছ থেকে সৃষ্ট হয়ে থাকে।”* যিয়াদ সংবাদ দিয়েছেন যে, যে ব্যক্তি ফড়িংকে মাছ থেকে সৃষ্ট হতে দেখেছে সে বর্ণনা করেছে, মাছ যখন সমুদ্রের তীরবর্তী স্থানে ডিম ছাড়ে এবং তীরের পানি শুকিয়ে যায় ও তথায় সূর্যের আলো পতিত হয় হয়, তখন এ ডিমগুলো হতে এই ফড়িং বেরিয়ে পড়ে উড়তে শুরু করে” ৫50% -এর আলোচনায় আমরা নিম্নের হাদীসটি বর্ণনা করেছিঃ “আল্লাহ তা‘আলা হাজার প্রকারের মাখলূক সৃষ্টি করেছেন। ছয়শ' প্রকার হচ্ছে জলচর এবং চারশ’ হচ্ছে স্থলচর । আর তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে এরূপ মাখলুক হচ্ছে ফড়িং ৷” রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যুদ্ধে ধ্বংস প্রাপ্তদের সামনে প্রেগও কিছুই নয়। আর ফড়িং এর প্রতিদ্বন্বিতায় কাঠেরও কোন হাকীকত নেই” এই হাদীসটি গারীব। ১. এটা ইমাম ইবনে মাজাহ (রাঃ) তীর সুনানে তাখরীজ করেছেন। www.iscalibrary.com

— পৃষ্ঠা ৩৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।