তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ ৩৬৫ পারাঃ ৯ হলোও তাই । এখন আল্লাহ বলেনঃ “যখন যাদুকরগণ তাদের দড়ি ও লাঠিগুলো মাটিতে নিক্ষেপ করলো তখন তারা যাদুর মাধ্যমে দর্শকদের নযরবন্দী করে দিলো। তারা তখন এমনভাবে দেখতে থাকলো যে, যা কিছু তারা দেখতে আছে তা যেন সবই বাস্তব । অথচ এ লাঠিগুলো ও রজ্জুগুলো প্রকৃতপক্ষে লাঠি ও রজ্জুই ছিল। দর্শকদের শুধুমাত্র এটা ধারণা ও খেয়াল ছিল যে, এগুলো সাপ ।” তাই ইরশাদ হচ্ছে- “তাদের যাদুর কারণে মনে হচ্ছিল যে, ওগুলো পিল পিল করে চলছে। এ দেখে মূসা (আঃ) আতংকিত হয়। তখন আমি (আল্লাহ) বললাম, ভয় করো না, জয়যুক্ত তুমিই হবে। তোমার লাঠিখানা তুমিও মাটিতে ফেলে দাও। এটা সাপ হয়ে গিয়ে এ সাপগুলোকে গিলে ফেলবে । এ যাদু তো প্রতারণা মাত্র । এই যাদুকরগণ কৃতকার্য হতে পারে না।" মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, পনেরো হাজার যাদুকর সারিবদ্ধভাবে দাড়িয়েছিল। প্রত্যেক যাদুকরের সাথেই দড়ি ও লাঠি ছিল। মূসা (আঃ) তার ভাই হারূন (আঃ)-কে নিয়ে লাঠি খাড়া করে বেরিয়ে পড়লেন এবং প্রতিযোগিতার মাঠে হাযির হলেন। ফিরাউন সভাষদবর্গসহ সিংহাসনে উপবিষ্ট ছিল । যাদুকরগণ সর্বপ্রথম যাদু দ্বারা হযরত মূসা (আঃ)-এর নযরবন্দী করে। তারপর ফিরাউন ও জনগণের চোখে ভেলকি লাগিয়ে দেয়। তারপর প্রত্যেক যাদুকর স্বীয় রজ্জু ও লাঠি নিক্ষেপ করে। ওগুলো সাপ হয়ে যায়। সারা ময়দান সাপে ভরে যায়। একের উপর এক পিল পিল করে চলতে থাকে। সুদ্দী (রঃ) বলেন যে, যাদুকরদের সংখ্যা ছিল ত্রিশ হাজারেও বেশী ৷ সবারই সাথে ছিল লাঠি ও রজ্জু। সর্ব সাধারণেরও নযরবন্দী হয়ে যায় ৷ সুতরাং মাঠের এই দৃশ্য দেখে সবাই ভীত হয়ে পড়ে। ইবনে আবি বাররাহ (রাঃ) বলেন যে, ফিরাউন সত্তর হাজার যাদুকরকে আহ্বান করেছিল। সত্তর হাজার রজ্জু ও সত্তর হাজার লাঠি সর্পের্‌ আকার ধারণ করে পিল পিল করে চলছিল । এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ ne 253°" “5 অৰ্থাৎ তারা খুব বড় রকমের যাদু দেখিয়েছিল। ১১৭। তখন আমি মূসা আঃ)-এর নিকট এ 1223 NN Los হত্যা পাঠালাম- তুমি UG gf E20 FY তোমার লাঠিখানা নিক্ষেপ কর, ,,,, ০৪, ০ ০০ মূসা (আঃ) তা নিক্ষেপ করলে 4 ১৮ J+ ১ ওটা একটা বিরাট অজগর হয়ে সহসা ওদের অলীক aL সৃষ্টিগুলোকে ঘাস করতে ০৩৯% লাগলো । www.iscalibrary.com

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।