তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ আ'রাফ ৭ ৩৩৫ পারাঃ ৮ হবে । হযরত সালেহ্‌ (আঃ) তাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যে, যদি আল্লাহ্‌ তা'আলা তাদের আবেদন কবূল করে নেন তবে অবশ্যই তাদেরকে ঈমান আনতে হবে এবং তার কথার উপর তারা অবশ্যই আমল করবে। এই অঙ্গীকার গ্রহণ ও ভয় প্রদর্শনের পর্ব শেষ হলে হযরত সালেহ্‌ (আঃ) প্রার্থনার জন্যে দাড়ালেন । প্রার্থনা করা মাত্রই সেই কংকরময় ভূমি নড়ে উঠলো । তা ফেটে গেলে ওর মধ্য হতে এমন একটি উগ্থী বেরিয়ে পড়লো যা গর্ভবতী হওয়ার কারণে চলার সময় এদিক ওদিক নড়াচড়া করতে লাগলো । এ দৃশ্য দেখে এ কাফিরদের নেতা জানদা ইবনে আমর এবং তার অধীনস্থ লোকেরা ঈমান আনলো । এরপর সামুদ সম্পৃদায়ের অন্যান্য সন্তরান্ত লোকেরাও ঈমান আনয়নের ইচ্ছা করলে যাওয়াব ইবনে আমর, হাবাব পূজারী এবং রাবাব তাদেরকে এ কাজ থেকে বিরত রাখলো । শিহাব নামক জানদার এক চাচাতো ভাই, যে সামুদ সম্প্রদায়ের মধ্যে সন্তান্ত বংশীয় ছিল, ঈমান আনয়নের সংকল্প গ্রহণ করেছিল । কিন্তু এ লোকদের কথায় ঈমান আনয়ন থেকে বিরত থাকে । এ সম্পর্কেই সামুদ সমশ্পৃদায়ের মুমিনদের মধ্যকার মাহুশ নামক একটি লোক বলেন, যার ভাবার্থ হচ্ছে নিম্নরূপঃ জানদা নবীর দ্বীনের দিকে শিহাবকে আহ্বান করেছিল এবং তার ঈমান আনয়নের ইচ্ছাও হয়েছিল । কিন্তু হাজারবাসীর পথভ্রষ্ট লোকেরা হিদায়াতের পর তাদেরকে পথভ্রষ্ট করেছিল। মোটকথা, উঠ্থ্রীটির একটি বাচ্চা হলো এবং কিছুকাল ওটা এ কওমের মধ্যেই অবস্থান করলো । একটি ঝরণা হতে ওটা একদিন পানি পান করতো এবং একদিন পানি পান করা হতে বিরত থাকতো, যাতে অন্যান্য লোক এবং তাদের জীবজনস্তুগুলো তা থেকে পানি পান করতে পারে। লোকগুলো উষ্ত্রীটির দুধ পান করতো এবং ইচ্ছামত এঁ দুধ দ্বারা তাদের পাত্রগুলো পরিপূর্ণ করতো । যেমন অন্য একটি আয়াতে রয়েছেঃ “পানি পান করার একটি নির্ধারিত দিন রয়েছে উগ্তরীর জন্যে এবং একদিন তোমাদের জন্যে ৷” এঁ উপত্যকায় উদ্থ্রীটি চরবার জন্যে এক পথ দিয়ে যেতো এবং অন্য পথ দিয়ে ফিরে আসতো । ওকে অত্যন্ত চাকচিক্যময় দেখাতো এবং ওকে দেখে মানুষের মনে সন্ত্রাস সৃষ্টি হয়ে যেতো । ওটা অন্যান্য জন্তুগুলোর পার্শ্ব দিয়ে গমন করলে ওরা ভয়ে পালিয়ে যেতো । এভাবে কিছুকাল কেটে গেল এবং এঁ কওমের শদ্ধত্যপনা বৃদ্ধি পেল । এমন কি তারা উদ্ত্রীটিকে মেরে ফেলারই ইচ্ছা করলো, যেন তারা প্রতিদিনই পানি পান করতে পারে। সুতরাং এঁ কাফিরের দল সর্বসম্মতিক্রমে ওকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো । হযরত কাদাতা (রঃ) বলেন যে, যে ব্যক্তি ওকে হত্যা করেছিল তার কাছে সবাই গিয়েছিল, এমন কি স্বীলোকেরাও এবং বালকেরাও। তাদের সবারই www.iscalibrary.com

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।