সূরাঃ আ'রাফ ৭ ৩২৯ পারাঃ ৮ বর্ষিতে থাকে। আ'’দ সম্পুদায়ের এমন লোক অবশিষ্ট ছিল না যে ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়েছিল । হুদ (আঃ) এবং তার সঙ্গী মুমিনগণ এখান থেকে সরে গিয়েছিলেন এবং একটি শস্যক্ষেত্রে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তারা সম্পূর্ণ নিরাপদে ছিলেন। ঠাণ্ডা বায়ু তাদের দেহ স্পর্শ করছিল এবং তাদের আত্মাকে সতেজ ও পরিতৃপ্ত রাখছিল। কিন্তু আ’দ সম্প্রদায়ের প্রতি এ মেঘ ঝটিকা পাথর বর্ষণ করছিল । তাদের মাথাগুলো ভেঙ্গে গিয়েছিল । এ ঘটনার বর্ণনা খুবই দীর্ঘ এবং এর রচনাভঙ্গীও বেশ বিস্ময়কর এর থেকে কয়েকটি ফলাফলও বের হয়। আল্লাহ তা‘আলা বলেনঃ “আমার আযাব যখন এসে পৌঁছেই গেল তখন আমি হৃদ (আঃ)-কে এবং তার সঙ্গীয় মুমিনদেরকে বাচিয়ে নিলাম । যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তারা নিরাপদে থাকলো” হারিসুল বিকরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আমি আ'লা ইবনে হাযরামীর অভিযোগ নিয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট যাচ্ছিলাম । আমি কওমের পার্শ্ব দিয়ে গমন করছিলাম । এমতাবস্থায় বানী তামীম গোত্রের একটি মহিলা যে তার গোত্র থেকে ছুটে গিয়ে একা পড়ে গিয়েছিল, আমাকে বললো- “হে আল্লাহর বান্দা! আমাকে আল্লাহর রাসূল (সঃ)-এর কাছে নিয়ে চলুন । তার আমার প্রয়োজন রয়েছে।” আমি তখন তাকে আমার উটের উপর বসিয়ে নিয়ে মদীনায় পৌঁছলাম । মসজিদ লোকে পরিপূর্ণ ছিল এবং একটি কালো পতাকা উত্তোলিত ছিল। হযরত বিলাল (রাঃ) স্বীয় তরবারী লটকিয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর সামনে দাড়িয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম- এ লোকগুলোর জমায়েত হওয়ার কারণ কিঃ? উত্তর হলোঃ “আমর ইবনুল আস (রাঃ)-এর নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করা হচ্ছে৷” আমি বসে পড়লাম । রাসুলুল্লাহ (সঃ) স্বীয় কক্ষে প্রবেশ করলেন। আমি তার কাছে হাযির হওয়ার অনুমতি প্রার্থনা করলাম । আমাকে অনুমতি দেয়া হলো । আমি তার কাছে হাযির হয়ে সালাম করলাম । তিনি আমাকে জিজ্ঞেস করলেন- “তোমার ও তাদের মধ্যে মনোমালিন্য আছে কি?” আমি উত্তরে বললামঃ হ্যা, তাদের বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। এখন আমি আপনার নিকট আসছিলাম, এমতাবস্থায় পথে বানী তামীম গোত্রের এক বুড়ীর সাথে আমার সাক্ষাত হয়। সে তার গোত্র থেকে ছাড়া পড়ে গিয়েছিল । সে আমাকে বলে- “আল্লাহর রাসূল (সঃ)-এর কাছে আমার প্রয়োজন রয়েছে। সুতরাং আমাকে তার কাছে নিয়ে চলুন।” সে দরজাতেই দাড়িয়ে রয়েছে। একথা শুনে রাসূলুল্লাহ (আঃ) তাকে ডেকে নিলেন। www.iscalibrary.com
— পৃষ্ঠা ৩৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।