সূরাঃ আ'রাফ ৭ ৩২৮ পারাঃ ৮ অতি সহজেই তাদের বস্তিতে ঢুকে পড়েছে। কেননা, আ'’দ সম্পৃদায় সম্পর্কে তাদের এখন কোন ভয় নেই যে, তারা ওদেরকে তীর মেরে হত্যা করবে৷ কারণ, এখন তাদের তীর চালাবার শক্তিও নেই । সুতরাং জেনে রেখো যে, তাদের এখন দিবস ও রজনী শেষ হয়েই গেছে। কোন সম্প্রদায়ের প্রতিনিধি দল তোমাদের ন্যায় এতো নিষ্ঠুর হতে পারে না। তোমাদের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক!” একথা শুনে এঁ প্রতিনিধি দলের লোকদের চৈতন্য ফিরলো ৷ তারা কা'বা ঘরে গিয়ে কওমের জন্যে প্রার্থনা করতে শুরু করলো । এঁ প্রতিনিধি দলের নেতার নাম ছিল কায়েল। আল্লাহর হুকুমে তিন খণ্ড মেঘ প্রকাশিত হলো। এক খণ্ড সাদা, এক খণ্ড কালো এবং এক খণ্ড লাল । আকাশ থেকে একটা শব্দ শোনা গেল- “নিজের কওমের জন্যে এই তিন খণ্ড মেঘের যে কোন একখণ্ড পছন্দ করে নাও!” কায়েল বললোঃ “আমি কালো মেঘখণ্ডই পছন্দ করলাম । কালো মেঘ থেকেই অধিক বৃষ্টি বর্ষিত হয়ে থাকে!” পুনরায় শব্দ আসলো-“তুমি তো ভদ্ম ও মাটিকে পছন্দ করলে । আ'দ সম্পুদায়ের কেউ অবশিষ্ট থাকবে না। এ মেঘ তো পিতাকে ছাড়বে না এবং পুত্রকেও ছাড়বে না, বরং সবকে ধ্বংস করে দেবে। কিন্তু আ'দ সম্পৃদায়ের বানী আযিয়া গোত্র নিরাপত্তা লাভ করবে।” আ'দ সম্পৃদায়ের এ গোত্রটি মক্কায় অবস্থান করছিল । তারা শাস্তির কিছুই টের পায়নি। আ’দ সম্পৃদায়ের সবাই ধ্বংস হয়ে গিয়েছিল । যারা রক্ষা পেয়েছিল তারা ছিল এই বানী আযিয়া গোত্রেরই লোক । এর বংশ ও সন্তানদের মধ্য থেকে এ কওম অবশিষ্ট থাকে যাদেরকে ‘আ’দে সানী’ বা দ্বিতীয় আ’দ বলা হয়। কথিত আছে যে, আল্লাহ তা'আলা একটা কলো মেঘখণ্ড পাঠিয়েছিলেন যাকে কায়েল পছন্দ করেছিল এবং এটাই এঁ সম্পরদায়ের ধ্বংসের কারণ হয়েছিল। এ মেঘখণ্ডটি মুগীস নামক একটি উপত্যকা হতে উঠেছিল । জনগণ ওটা দেখে খুব খুশী হয় এবং বলে- “এটা তো বর্ষণকারী মেঘ ৷” আল্লাহ তাআলা বলেনঃ “প্রবল ঝটিকা এই মেঘ বয়ে নিয়ে আসে এরই মধ্যে ছিল যন্ত্রণাদায়ক শাস্তি, যা সব কিছুকেই ধ্বংস করে দেয়” এই মেঘের মধ্যে একটি জিনিস সর্বপ্রথম যে দেখেছিল, সে ছিল একটি মহিলা ৷ তার নাম ছিল মুমীদ। সে মেঘের মধ্যে যা দেখেছিল তা দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে সে বলেঃ “এই মেঘের মধ্যে আগুনের শিখা ছিল। কতকগুলো লোককে দেখা যাচ্ছিল যারা এ শিখাগুলো টেনে আনছিল।” সাতরাত ও আটদিন পর্যন্ত এ মেঘ হতে পানি www.iscalibrary.com
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।