তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ ৩২৭ পারাঃ ৮ গেছো।” হুদ (আঃ) তাদেরকে বললেনঃ “আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাক যে, আমি তোমাদের শির্কযুক্ত চিন্তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত । এখন তোমরা সবাই মিলে আমার সাথে যা কিছু ছল-চাতুরী করতে চাও কর এবং আমাকে অবকাশ দিয়ো না। আমি আল্লাহর উপরই ভরসা করছি । তিনি আমার প্রভু এবং তোমাদেরও প্রভু । আমার প্রতিপালক যা কিছু বলেন ঠিকই বলেন” গর লোকগুলো যখন কুফরীর উপর অটল থাকলো তখন আল্লাহ তা'আলা তিন বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টি বন্ধ রাখলেন। তারা তখন কঠিন বিপদে পতিত হলো যখন তারা কোন কঠিন বিপদের সম্মুখীন হতো তখন সেই বিপদ থেকে মুক্তি লাভের জন্যে আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা জানাতো ৷ এঁ সময় তারা : কাউকে বায়তুল্লাহ শরীফে পাঠিয়ে দিতো। এঁ যুগে তাদের গোত্রের আমালীক নামে পরিচিত কতকগুলো লোক মক্কায় বসবাস. করছিল । তারা ছিল আমালীক ইবনে লাওয্‌ ইবনে সাম ইবনে নূহ (আঃ)-এর কংশধর:। মুআঁ'বিয়া ইবনে বকর . নামক একটি লোক ছিল তাদের নেতা ।' তার মা ছিল আ'দ সম্পদায়ভুক্ত এবং ‘তার নাম ছিল জুলহিয়া। সে ছিল খাবীরীর কন্যা । যা হোক, আ’দ সনম্পুদায় সত্তরজন লোকের এক প্রতিনিধি দলকে হারাম শরীফের দিকে পাঠিয়ে দিলো, যেন তারা কা'বাতুল্লাহয় গিয়ে পানি বর্ষণের জন্যে প্রার্থনা করে। এ লোকগুলো মক্কার বাইরে তাদের গোত্রীয় লোক মুআ'বিয়ার নিকট অবস্থান করে। এক মাস পর্যন্ত তারা তার কাছেই অবস্থান করতে থাকে । তারা সেখানে মদ্যপান করতো এবং মুআ'বিয়ার দু'জন গায়িকা দাসীর গান শুনতো। এভাবে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান মুআ’বিয়ার কাছে অসহনীয় হয়ে উঠেছিল । কিন্তু অতিথিদেরকে বিদায় হয়ে যাওয়ার কথা বলতে সে লজ্জাবোধ করছিল। অবশেষে সে কতকগুলো ছন্দ রচনা করলো এবং ওগুলো তাদের সামনে গায়িকাদেরকে গাইতে বললো । ছন্দগুলোরৱ অমুবাদ নিম্নরূপঃ ' “হে কায়েল! তোমার উপর আফসোস! যাও, প্রার্থনা কর । হয়তো আল্লাহ বৃষ্টি বর্ষণের জন্যে মেঘ পাঠাবেন । ফলে আ’দ সম্পৃদায়ের ভূমি আদ্র ও সতেজ হয়ে উঠবে ৷ কেননা, আ'দ সম্পৃদায়ের অবস্থা তো এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, তারা ভালভাবে কথা পর্যন্ত বলতে পারছে না। পিপাসায় এখন তাদের ওষ্ঠাগত প্রাণ । বুড়ো ও যুবক কারো জীবনের আশা নেই । তাদের মহিলাদেরও অবস্থা ভাল নয় । ক্ষুধা ও পিপাসায় এখন তাদের চলৎশক্তি রহিত । বন্য জত্তুগুলো www.iscalibrary.com

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।