সূরাঃ আ'রাফ ৭ ৩২৫ পারাঃ ৮ বিধানকে) মিথ্যা প্রতিপন্ন ccc 238 ccs SEE SA ci 3 bb iS | ছিল না তাদের মূলোৎপাটন E 2 2 করে ছাড়লাম । Ooi Ip কাফিরগণ হযরত হুদ (আঃ)-এর সাথে কিরূপ অবাধ্যতা ও গুদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল তারই বর্ণনা আল্লাহ পাক এখানে দিচ্ছেন। তারা তাকে বলেছিল-“হে হুদ (আঃ)! আমাদের পূর্বপুর্ষরা যাদের ইবাদত-বন্দেগী করতো তাদেরকে ছেড়ে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি এজন্যেই কি তুমি আমাদের কাছে এসেছো! আচ্ছা, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তবে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা আনয়ন কর।” যেমন কাফির কুরাইশরা বলছে- “তুমি আমাদেরকে শাস্তির যে ভয় দেখাচ্ছ তা যদি সত্য হয় তাহলে আকাশ থেকে পাথর বর্ষিয়ে নাও এবং আমাদেরকে বেদনাদায়ক শাস্তি দ্বারা পাকড়াও করেই ফেলো!” মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, হযরত হুদ (আঃ)-এর কওম মূর্তিসমূহের পূজা করতো । একটি মূর্তির নাম ছিল ‘সামাদ’, একটির নাম ছিল সামুদ’ এবং একটির নাম ছিল ‘হাবা’! এজন্যেই হুদ (আঃ) তাদেরকে বলেছিলেন, তোমাদের একথা বলার কারণেই তোম্নদের উপর আল্লাহর গযব ওয়াজিব হয়ে গেছে। বলা হয়েছে যে, ৮ ১ শব্দটি 2 -এরই প্রতিশব্দ । হুদ (আঃ) বলেনঃ তোমরা কি আমার সাত এমনসব অুতির ব্যাপার নিয়ে ঝগড়ায় লিপ্ত হচ্ছো যেগুলোর নাম তোঁমরা নিজেরা রেখেছো বা তোমাদের পূর্বপুরু্ষরা রেখেছে। এসব মূর্তি তো তোমাদের কোন লাভও করতে পারে না এবং কোন ক্ষতিও করতে পারে না। আল্লাহ তোমাদেরকে এগুলোর ইবাদত করার কোন সনদও দেননি এবং তোমাদের কাছে এর কোন দলীল প্রমাণও নেই । যদি কথা এটাই হয় তবে ঠিক আছে, তোমরা শাস্তির জন্যে অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।” এটা রাসূলের পক্ষ থেকে তার কওমের প্রতি কঠিন হুমকি ও ভয় প্রদর্শন । সুতরাং এর পরই ইরশাদ হচ্ছে- আমি হুদ (আঃ)-কে এবং তার অনুসারী সঙ্গী সাথীদেরকে তো বাচিয়ে নিলাম, কিন্তু যারা তার উপর ঈমান আনেনি এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল আমি তাদের মূলোৎপাটন করলাম ৷ আ'’দ জাতির ধ্বংসের ঘটনা কুরআন মাজীদের অন্য জায়গায় এরূপ বর্ণিত আছে_ “তাদের উপর আমি এক প্রচণ্ড ঘূর্ণিবায়ু প্রেরণ করলাম এবং যাদের উপর দিয়ে ওটা বয়ে গেল তাদের সবকেই তচ্নচ্ করে দিলো।” যেমন অন্য একটি www.iscalibrary.com
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।