সূরাঃ আ'রাফ ৭ ৩২২ পারাঃ ৮ স্থলাভিষিক্ত করেছেন এবং haa তোমাদের অবয়ব অন্যদের OG অপেক্ষা শক্তিতে অধিকতর EE সমৃদ্ধ করেছেন, সুতরাং তোমরা I 3 LET আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, no হয়তো তোমরা সফলকাম EE হবে। আল্লাহ তা‘আলা বলেনঃ যেমনভাবে আমি নূহ (আঃ)-এর কওমের কাছে রাসূল পাঠিয়েছিলাম তেমনিভাবে হুদ (আঃ)-কে আ’দ সম্পদায়ের নিকট রাসূলরূপে প্রেরণ করেছিলাম ৷ তারা আ'’দ ইবনে ইরামের বংশধর ছিল । তারা বড় বড় অষ্টালিকায় বসবাস করতো । যেমন আল্লাহ তা‘আলা বলেনঃ “(হে নবী সঃ)! তোমার প্রতিপালক আ’দ সম্পৃদায়ের সাথে কি ব্যবহার করেছিলেন তা তোমার জানা নেই? অর্থাৎ ইরামদের সাথে, যারা সুউচ্চ ও বড় বড় প্রাসাদের মালিক ছিল? যার তুল্য (প্রাসাদ) কোন নগরে তৈরী হয়নি৷” এটা ছিল তাদের ভীষণ দৈহিক শক্তির প্রকৃষ্ট প্রমাণ । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ “কিন্তু আ'দ সম্পৃদায় ভু-পৃষ্ঠে অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়লো এবং বললো-আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছেঃ? তারা কি চিন্তা করেনি যে, যে আল্লাহ্ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? তারা আমার আয়াতসমূহ ও মু’জিযাসমূহকে অস্বীকার করতো ।” তাদের বাসভূমি ছিল ইয়ামান দেশের আহ্কাফ নামক জায়গায় । তারা ছিল মরুচারী ও পাহাড়ীয় লোক ৷ হযরত আলী (রাঃ) হায্রামাউতের একজন অধিবাসীকে জিজ্ঞেস করেনঃ “তুমি কি হায্রা মাউতের সরযমীনে এমন কোন রঙ্গীন পাহাড় দেখেছো যার মাটি লাল বর্ণের? সেই পাহাড়ের অমুক অমুক ধারে কুল (বরই) ও পীলুর বহু গাছ রয়েছে?” লোকটি উত্তরে বললোঃ “হ্যা। হে আমীরুল মুমিনীন! আল্লাহর শপথ! আপনি এমনভাবে বললেন যে, যেন আপনি স্বচক্ষে দেখেছেন।” তিনি বললেনঃ “আমি স্বচক্ষে দেখিনি বটে, কিন্তু এরূপ হাদীস আমার কাছে পৌঁছেছে ।” লোকটি বললোঃ “হে আমীরুল মুমিনীন! এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন?” তিনি উত্তরে বললেনঃ “সেখানে হুদ (আঃ)-এর সমাধি রয়েছে।” এ হাদীস দ্বারা এটা জানা গেল যে, আ'’দ সম্পৃদায়ের বাসস্থান ইয়ামানেই ছিল । হযরত হুদ (আঃ) সেখানেই সমাধিস্থ হয়েছিলেন। হযরত হুদ (আঃ) তার কওমের মধ্যে সম্ত্রান্ত বংশোভূত ছিলেন। সমস্ত রাসূলই মর্যাদা সম্পন্ন www.iscalibrary.com
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।