সূরাঃ আ'রাফ ৭ ৩১৭ পারাঃ ৮ ৬২। আমি আমার প্রতিপালকের ১) 99০৯ পয়গাম তোমাদের কাছে SE HRA Mh পৌঁছিয়ে দিচ্ছি, আর আমি / EEE SM EE MAE Ld তোমাদেরকে হিতোপদেশ ir | | দিচ্ছি, আর তোমরা যা জান না a OE আমি তা আল্লাহর নিকট থেকে জেনে থাকি । আল্লাহ তা‘আলা এ সূরার প্রারম্ভে হযরত আদম (আঃ) এবং তার সম্প্ীয় ঘটনার বর্ণনা দিয়েছেন। এখন তিনি নবীদের ঘটনা বর্ণনা করছেন। হযরত নূহ (আঃ)-এর ঘটনাই তিনি প্রথম শুরু করেছেন। কেননা, তিনি ছিলেন সর্বপ্রথম রাসূল যাকে আল্লাহ তা'আলা হযরত আদম (আঃ)-এর পরে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন নূহ্ ইবনে লামুক ইবনে মুতাওয়াশলাখ ইবনে উখনূখ ৷ উখনূখের নামই ইদরীস ৷ তীর সম্পর্কে বলা হয়েছে যে, লিখন রীতি তিনিই আবিষ্কার করেছিলেন। তিনি হচ্ছেন উখনূখ ইবনে বুরদ ইবনে মাহ্লীল ইবনে কানীন ইবনে ইয়ানিশ ইবনে শীস ইবনে আদম (আঃ) মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, কোন নবী তীর কওমের পক্ষ থেকে দেয়া ততো কষ্ট সহ্য করেননি যতো কষ্ট হযরত নূ‘হ (আঃ) সহ্য করেছেন। তবে হ্যা কোন কোন নবীকে হত্যা করাও হয়েছিল। ইয়াষীদ ইবনে রকাশী (রঃ) বলেন যে, হযরত নূহ (আঃ) স্বীয় নফসের উপর অত্যধিক বিলাপ করতেন বলে তাকে ‘নূহ’ নামে অভিহিত করা হয়। হযরত আদম (আঃ) থেকে হযরত নূহের যুগ পর্যন্ত সময়ের মধ্যে দশ শতাব্দীকাল অতিবাহিত হয়েছে। এসব যুগের সব লোকই ইসলামের নীতির উপর কায়েম ছিলেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) ও তফসীরের পণ্ডিতগণ বলেনঃ প্রতিমা পূজার সূচনা এইভাবে হয়েছিল যে, সৎ ও পুণ্যাত্রা লোকগণ যখন মারা গেলেন তখন তাদের অনুসারীরা তাদের কবরের উপর মসজিদ বানিয়ে নেয় এবং তাদের ফটো তৈরী করে মসজিদের মধ্যে রেখে দেয়, যাতে এগুলো দেখে তাদের অবস্থা ও ইবাদতকে স্মরণ করতে পারে। আর এর ফলে যেন নিজেদেরকে তাদের মত করে গড়ে তোলার চেষ্টা করতে পারে। যখন কয়েক যুগ অতিবাহিত হয়ে গেল তখন এঁ ফটোগুলোর পরিবর্তে তাদের মূর্তি তৈরী করা হলো । কিছুদিন পর তারা এ মূৰ্তিগুলোকে সন্মান দেখাতে লাগলো এবং ওগুলোর ইবাদত শুরু করে দিলো । ADP www.iscalibrary.com
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।