সূরাঃ আ'রাফ ৭ ৩০২ পারাঃ ৮ জন্যে সুপারিশ করুন!’ তিনি বলবেনঃ “তোমরা কি জান যে, আল্লাহ আমাকে ছাড়া আর কাউকেও স্বহস্তে বানিয়েছেন এবং ওর মধ্যে স্বীয় বিশেষ রূহ্ ফুঁকে দিয়েছেন? আর তোমরা এটাও কি জান যে, ফেরেশ্তারা আমাকে ছাড়া আর কাউকেও সিজদাহ করেছেন?” জনগণ উত্তরে বলবে- “না ।' তখন হযরত আদম (আঃ) বলবেনঃ “কিন্তু আমিও আল্লাহর সত্তার রহস্য সম্পর্কে অবহিত নই । আমার তো সুপারিশ করার ক্ষমতা নেই । তোমরা আমার সন্তান হযরত ইবরাহীম (আঃ)-এর কাছে যাও।” জনগণ হযরত ইবরাহীম (আঃ)-এর কাছে যাবে এবং তাকে সুপারিশ করার আবেদন জানাবে। তিনি বলবেনঃ “আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে কি স্বীয় খলীল (দোস্ত) বলে ঘোষণা করেছেন? আর আমাকে ছাড়া অন্য কাউকে কি তার কওম অগ্নুকুণ্ডে নিক্ষেপ করেছে?” লোকেরা বলবেঃ ‘না’ তিনি বলবেনঃ “আমি শাফাআত করতে পারছি না । আমি আল্লাহ্র রহস্য অবগত নই । তোমরা হযরত মূসা (আঃ)-এর কাছে যাও” হযরত মূসা (আঃ) বলবেনঃ “আমাকে ছাড়া আল্লাহ আর কারো সাথে সরাসরি কথা বলেননি । তথাপি আমিও আল্লাহর হাকীকত সম্পর্কে জ্ঞান রাখি না। তোমরা হযরত ঈসা (আঃ)-এর কাছে যাও!” হযরত ঈসা (আঃ) বলবেনঃ “আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে কি বিনা বাপে সৃষ্টি করেছেন? আমি ছাড়া অন্য কেউ কি কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে পেরেছে, যার কোন চিকিৎসা নেই? আর আমি ছাড়া অন্য কেউ কি মৃতকে জীবিত করতে সক্ষম হয়েছে?” জনগণ উত্তরে বলবে- ‘না’ তিনি বলবেনঃ “আমিও কিন্তু আল্লাহর সত্তা সম্পর্কে অজ্ঞ । আমি আমার নিজের চিন্তাতেই ব্যস্ত । তোমরা হযরত মুহাম্মাদ (সঃ)-এর কাছে যাও ৷” (রাসূলুল্লাহ সঃ বলেন) জনগণ তখন আমার কাছে আসবে । আমি তখন বুকে হাত মেরে বলবো- হ্যা, আমি তোমাদের জন্যে সুপারিশ করবো । তারপর আমি আল্লাহর আরশের সামনে দাড়াবো। সেই সময় আল্লাহ পাকের প্রশংসায় আমার মুখ এমনভাবে খুলে যাবে যে, এরূপ প্রশংসা তোমরা কখনও শুননি। অতঃপর আমি সিজদায় পড়ে যাবো আল্লাহ তা'আলা বলবেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! তুমি মাথা উঠাও কি চাও, বল। শাফাআত করলে তোমার শাফাআত কবূল করা হবে।” আমি তখন মাথা উঠিয়ে পুনরায় আল্লাহ পাকের গুণকীর্তন করবো । এরপর আবার সিজদায় পড়ে যাবো । আবার বলা হবে- “মাথা উঠাও এবং আবেদন পেশ কর।” আমি তখন মাথা উঠিয়ে আরয করবোঃ হে আমার প্রতিপালক! আমার উম্মতকে ক্ষমা করে দিন। আল্লাহ তা'আলা বলবেনঃ “হ্যা ক্ষমা করে দিলাম ৷” এই অবস্থা দেখে এমন কোন প্রেরিত রাসূল এবং কোন ফেরেশতা থাকবেন না যিনি হিংসা করবেন না। এটাই হচ্ছে মাকামে মাহমূদ। www.iscalibrary.com
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।