সূরাঃ আ'রাফ ৭ ২৯৯ পারাঃ ৮ তিনি নদীর দিকে প্রেরণ করবেন । এঁ নদীকে ‘নহরে হায়াত’ বলা হয়। এঁ নদীর ধার সোনা দিয়ে বাঁধানো আছে এবং ওকে হীরা ও মনিমুক্তা দিয়ে এঁটে দেয়া হয়েছে। ওর মাটি হচ্ছে মিশ্ক। আ’রাফবাসীদেরকে এ নদীতে গোসল করানো হবে। তখন তাদের রং ঠিক হয়ে যাবে এবং তাদের গ্রীবায় সাদা ও উজ্জ্বল চিহ্ন প্রকাশিত হয়ে পড়বে । এই চিহ্ন দ্বারাই তাদের আ’রাফবাসী হওয়ার পরিচয় পাওয়া যাবে। যখন তাদের চেহারায় ওজ্বল্য প্রকাশ পাবে তখন মহান আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলবেনঃ ‘কি চাইবে চাও’ তখন তারা তাদের মনের বাসনা প্রকাশ করবে। তাদের আশা পূর্ণ করা হবে। তাদেরকে বলা হবেঃ ‘তোমাদের আবেদনের উপর আরও সত্তর ভাগ দেয়া হচ্ছে।' অতঃপর তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদের নাম দেয়া হবে “মাসাকীনে আহ্লে জান্নাত’ বা জান্নাতবাসীদের মিসকীনগণ ৷” রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- আ’রাফবাসীর ফায়সালা হবে সর্বশেষে ৷ সমস্ত বান্দার ফায়সালা করার পর আল্লাহ তা'আলা তাদেরকে সম্বোধন করে বলবেনঃ “হে আ’রাফবাসীগণ! তোমাদের পুণ্যগুলো তোমাদেরকে জাহার্নাম থেকে বাচিয়ে নিয়েছে। কিন্তু তোমাদেরকে জান্নাতের অধিবাসী করতে পারেনি। এখন তোমরা আমার আযাদকৃত হয়ে যাও । যেভাবেই চাও জান্নাত দ্বারা উপকৃত হও ।” এ কথাও বলা হয়েছে যে, আ’রাফবাসী হচ্ছে এসব লোক যারা অবৈধভাবে সৃষ্ট হয়েছে। রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জ্বিনদের মধ্যেও মুমিন রয়েছে এবং তাদের জন্যেও পুণ্য ও শাস্তি রয়েছে।” সাহাবীগণ তাদের মুমিনদের সম্পর্কে এবং পুণ্যের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “তারা হবে আ'’রাফের অধিবাসী । জান্নাতে তারা উন্মতে মুহাম্মাদিয়ার সাথে থাকবে না৷” জিজ্ঞেস করা হয়ঃ “আ'রাফ কি?” উত্তরে তিনি বলেনঃ “ওটা হচ্ছে জান্নাতের নিকটবর্তী একটি প্রাচীর, যার মধ্যে নহরও রয়েছে, গাছও রয়েছে এবং ফলও রয়েছে।” মুজাহিদ (রঃ) বলেন যে, আ’রাফবাসী হচ্ছেন এসব সৎ লোক যারা ফকীহ্ ও আলিম । LAWI Grr Gl S397 Me 3০) ৪০১ ০৬০ ৫৫ এই আয়াত সম্পৰ্কে আবূ মুজলিয (রঃ) বলেন যে, যারা আ’রাফের উপর নির্ধারিত থাকবেন তারা হবেন ফেরেশতা । তারা জার্বাতবাসী ও জাহান্নামবাসীকে চিনতে পারবেন এবং জান্নাতবাসীদেরকে তারা ডাক দিয়ে বলবেনঃ “আস্সালামূ আলাইকুম ৷” তারা জান্নাতে থাকবেন না বটে, কিন্তু জানাতের জন্যে আশান্বিত হয়ে থাকবেন। আর তারা জাহারামীদেরকে দেখে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবেন। আ'’রাফবাসীরা www.iscalibrary.com
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।