তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ আ'রাফ ৭ ২৯৭ পারাঃ ৮ 8৪৭। পরস্ভু যখন জাহান্নামীদের ১, ১,০০০ প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দেয়া afi i- £V. হবে, তখন তারা dirt >2/7১5 EE re (আ’রাফবাসীরা) বলবে- হে ৬, HE ৬ প্রতি ! আপনি 2 UE আমাদেরকে যালিম সম্প্রদায়ের RTA সঙ্গী করবেননা । জান্নাতবাসী যে জাহান্নামবাসীকে সম্বোধন করবে এটার বর্ণনা দেয়ার পর ইরশাদ হচ্ছে যে, জাহান্নাম ও জান্নাতের মধ্যভাগে একটা পর্দা থাকবে যা জাহান্নামীদের জন্যে জান্নাতে প্রবেশের প্রতিবন্ধক হবে। যেমন, আল্লাহ পাক বলেনঃ “ও দু'টোর মাঝখানে একটি প্রাচীর স্থাপন করা হয়েছে, যার ভিতরের দিকে একটি দরজা আছে, যাতে রহমত রয়েছে এবং ওর বাইরের দিকে রয়েছে শাস্তি ।” ওটাই হচ্ছে আ’রাফ । এর সম্পর্কেই বলা হয়েছে যে, আ’রাফের উপর কতকগুলো লোক থাকবে । সুদ্দীর (রঃ) বর্ণনায় রয়েছে যে, আল্লাহ পাকের “ও দুটোর মাঝে একটি পর্দা রয়েছে”- এই উক্তিতে যে পর্দা কথাটি রয়েছে এটা দ্বারা আ'রাফকেই বুঝানো হয়েছে। ইবনে জারীর (রঃ) বলেন যে, £;/ 71 শব্দটি হচ্ছে 5% শব্দের বহুবচন। প্রত্যেক উঁচু স্থানকেই 2 বলা হয়। মোরগের SA মাথার পালককেও এ কারণেই 5,৪ বলা হয়ে থাকে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, জান্নাত ও জাহান্নামের মধ্যভাগে একটি টিলা বা ছোট পাহাড় রয়েছে। সেখানেও মানুষ অবস্থান করবে। তারা পাপী ৷ সুদ্দী (রঃ) বলেন যে, আ’রাফে অবস্থানকারী লোকেরা নিজেদের লোকদেরকে চিনতে পারবে বলেই এ জায়গার নাম আ'রাফ রাখা হয়েছে। আ’রাফবাসীদের ব্যাপারে মুফাস্সিরদের ব্যাখ্যা বিভিন্ন রূপ । সবগুলোরই অর্থ প্রায় কাছাকাছি । অর্থাৎ তারা হচ্ছে এসব লোক যাদের পাপ ও পুণ্য সমান সমান । রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল- “যাদের পাপ ও পুণ্য সমান সমান হবে তারা কোথায় থাকবে?” উত্তরে তিনি বলেছিলেনঃ “এরাই হচ্ছে আ'’রাফবাসী । তাদেরকে জানাতে প্রবিষ্ট করা হবে না বটে, তবে তারা জান্নাতে প্রবেশের আশা অবশ্যই করবে।” এই ধরনেরই আর একটি প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আ’রাফের এই অধিবাসীরা হচ্ছে ওরাই যারা পিতা মাতার অনুমতি ছাড়াই আল্লাহর পথে জিহাদের জন্যে বের হয়েছিল এবং শহীদ www.iscalibrary.com

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।