তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড — তাফসির ইবনে কাসীর, ৮ম, ৯ম, ১০ম ও ১১তম খণ্ড
/ ৯৬১
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ আন‘আম ৬ ২৩৭ পারাঃ ৮ আয়েশা (রাঃ)-কে বলেছিলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিদআতীরা । এ হাদীসটিও গারীব এবং মারফু’ রূপেও বিশুদ্ধ নয়।” তবে প্রকাশ্য কথা এই যে, এ আয়াতটি সাধারণ । এমন প্রত্যেক ব্যক্তির উপরই এটা প্রযোজ্য হতে পারে যে আল্লাহর দ্বীনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং দ্বীনের বিরোধী হয়ে যায় । কেননা, আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল (সঃ)-কে সত্য ধর্মের হিদায়াতসহ প্রেরণ করেছেন যেন তিনি সমস্ত দ্বীনের উপর দ্বীনে ইসলামকে জয়যুক্ত করেন । ইসলামের পথ একটাই ৷ তাতে কোন মতভেদ ও বিচ্ছিন্নতা নেই ৷ যারা পৃথক দল অবলম্বন করেছে, যেমন বাহাত্তর দল বিশিষ্ট লোকেরা, আল্লাহর রাসূল (সঃ) তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত । এ আয়াতটি এ আয়াতের মতই, যেমন আল্লাহ তাআলা বলেছেনঃ “হে নবী (সঃ)! তোমাদের জন্যে আমি এঁ দ্বীনকেই পছন্দ করেছি যা নূহ (আঃ) -এর জন্যে ছিল।” হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমরা নবীরা বৈমাত্রেয় সন্তানদের মত । যেমন বৈমাত্রেয় সন্তানদের পিতা একজনই হয় তেমনই আমাদের সকলেরই দ্বীন বা ধর্ম একটাই । এটাই হচ্ছে সিরাতে মুসতাকীম এবং এটাই হচ্ছে এ হিদায়াত যা রাসূলগণ এক আল্লাহর ইবাদত সম্পর্কে পেশ করেছেন এবং সর্বশেষ রাসূল (সঃ)-এর শরীয়তকে দৃঢ়ভাবে ধারণ করাকে সিরাতে মুসতাকীম বানিয়েছেন। এটা ছাড়া সমস্ত কিছুই পথভ্ৰষ্টতা ও মূর্খতা । রাসূলগণ ওগুলো থেকে মুক্ত । যেমন আল্লাহ পাক এখানে বলেছেনঃ ; 4 51454 অর্থাৎ হে নবী (সঃ)! তাদের সাথে কোন ব্যাপারে তোমার কোন সম্পর্ক নেই। এরপর ইরশাদ হচ্ছে-তাদের বিষয়টি আল্লাহর কাছে সোপর্দ করে দাও । কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন । যেমন তিনি এক জায়গায় বলেনঃ “যারা ঈমান এনেছে, আর যারা ইয়াহুদী রয়েছে বা তারকাপূজক, খ্ৰীষ্টান, মাজুস কিংবা মুশরিক রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফায়সালা করবেন ।” এখন এরপর আল্লাহ তা'আলা কিয়ামতের দিন স্বীয় হুকুম এবং বিচারের মধ্যেও নিজের স্নেহ ও দয়ার বৰ্ণনা পরবর্তী আয়াতে দিচ্ছেন। ১৬০। কেউ কোন ভাল কাজ __ ০, করলে সে ওর দশগুণ প্রতিদান 5-১ Et পাবে, আর কেউ পাপ ও অসৎ AA Le 222 + কাজ করলে তাকে শুধু * ৩৭১3 J EGE ১. এটা হচ্ছে মুজাহিদ (রঃ), কাতাদাহ (রঃ), যহ্হাক (রঃ) এবং সুদ্দী (রঃ)-এর উক্তি । www.iscalibrary.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।