সূরাঃ আন'আম ৬ ১৯৮ পারাঃ ৮ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেন-যার (উৎপাদিত) খেজুরের পরিমাণ দশ ওয়াসাকের” বেশী হবে সে যেন একটা গুচ্ছ মিসকীনদের জন্যে মসজিদে লটকিয়ে দেয়৷’ * হযরত হাসান বসরী (রঃ) বলেন যে, এটা হচ্ছে শস্য বা ফলের সদকাহ অথবা যাকাত । আর যাকাত ছাড়াও গরীবদের জন্যে অতিরিক্ত হক রয়েছে। শস্য কাটার সময় যাকাত ছাড়াও এই অতিরিক্ত হক প্রদান করা হতো । সেই দিন যদি মিসকীন এসে যায় তবে অবশ্য অবশ্যই তাকে কিছু না কিছু দিতে হবে । তিনি বলেন যে, কমপক্ষে এক মুষ্টি করে দেয়া উচিত । আর যা শীষ থেকে বা গুচ্ছ থেকে পড়ে যাবে সেটাও মিসকীনেরই হক । সাঈদ ইবনে জুবাইর (রঃ) বলেন যে, এটা হচ্ছে যাকাত ফরয হওয়ার পূর্বের হুকুম যে, মিসকীনদের জন্যে ছিল এক মুষ্টি পরিমাণ এবং জীব-জন্তুর জন্যে ছিল চারা-ভুূষি, আর পতিতগুলোও ছিল মিসকীনদের হক । ইবনে মিরদুওয়াই (রঃ) বলেন যে, এগুলো ওয়াজিব ছিল। অতঃপর আল্লাহ তা'আলা এটা মানসূখ করে দেন এবং ওশর বা অর্ধ ওশরকে ওর স্থানে নিধরিণ করেন। ইবনে জারীর (রঃ)-ও এটাকেই পছন্দ করেছেন। আমি বলি যে, এটাকে মানসূখ বলা চিন্তা ভাবনার বিষয়ই বটে । কেননা, এটা এমনই একটা জিনিস যা মূলেই ওয়াজিব ছিল। তারপর বিস্তারিতভাবে ওর বর্ণনা দেয়া হয়েছে। আর কত দিতে হবে সেই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে যে, এই যাকাত হিজরী দ্বিতীয় সনে ফরয হয়েছিল । আল্লাহ তাআলা এ লোকদের নিন্দে করেছেন যারা ফসল কাটতো কিন্তু তা থেকে গরীব মিসকীনদেরকে কিছুই দান করতো না। যেমন “সূরায়ে নূন’ -এ এক বাগানের মালিকের বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেনঃ “যখন তারা শপথ করলো যে, নিশ্চয়ই প্রত্যুষেই ওর ফল পেড়ে নেবে। কিন্তু ইনশাআল্লাহ (আল্লাহ যদি চান) বললো না । অতএব, তোমার প্রভুর পক্ষ হতে এক পরিভ্রমণকারী (আপদ) ওতে বয়ে গেল, আর তারা ঘুমন্ত ছিল । অতঃপর প্রভাতে বাগানটি এমন হয়ে রইলো, যেমন শস্য কাটা ক্ষেত । অনন্তর প্রাতে একে অন্যকে ডাকতে লাগলো । নিজ নিজ ক্ষেতের দিকে প্রত্যুষেই চল, যদি ফল পাড়তে হয়। অনস্তর চুপি চুপি বলতে বলতে চলল, আজ কোন দরিদ্র তোমাদের ১. ষাট সা’-এ এক ওয়াসাক। আর এক সা'’-এ হয় পাকি দু’সের এগারো ছটাক বা মতান্তরে তিন সের ছ'’ ছটাক। ২. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন! এর ইসনাদ উত্তম ও মজবুত । www.iscalibrary.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।